শিবপুরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

শিবপুর ( নরসিংদী) প্রতিনিধি

সারাবাংলা

নরসিংদীর শিবপুরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১২

2026-07-12T19:44:17+00:00
2026-07-12T19:44:17+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
শিবপুরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত
শিবপুর ( নরসিংদী) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১২ জুলাই, ২০২৬, ৭:৪৪ পিএম   (ভিজিট : ৩৯)
X

নরসিংদীর শিবপুরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১২ জুলাই) বিকেলে শিবপুর উপজেলা পরিষদ সভা কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

সভায় সভাপতিত্ব করেন শিবপুর উপজেলার সহকারী কমিশনার ভূমি মুঃ আব্দুর রহিম। সভায় বক্তব্য রাখেন শিবপুর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হারিস রিকাবদার কালা মিয়া, শিবপুর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাইদুর রহমান, মেডিকেল অফিসার ডাঃ গালিব, শিবপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ আসাদুজ্জামান আসাদ, কোষাধ্যক্ষ ইলিয়াস হায়দার, দুলালপুর ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক এখলাছুর রহমান ভুইয়া, জয়নগর ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক আল আমিন, পরিবার কল্যান পরিদর্শিকা তাছমেরী জাহান, কমিউনিটি মেডিকেল উপসহকারী অফিসার ওসমান গনী, পরিবার কল্যান সহকারী সেলিনা কিবরিয়া প্রমুখ। আলোচনা শেষে শ্রেষ্ঠদের মধ্যে ক্রেস্ট প্রদান করা হয়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy