নেছারাবাদে গাঁজা সেবনের দায়ে ১ জনের কারাদণ্ড

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি

সারাবাংলা

পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় প্রকাশ্যে মাদকদ্রব্য গাঁজা সেবনের অপরাধে এক যুবককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদণ্ড

2026-07-12T20:54:44+00:00
2026-07-12T20:54:44+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নেছারাবাদে গাঁজা সেবনের দায়ে ১ জনের কারাদণ্ড
নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১২ জুলাই, ২০২৬, ৮:৫৪ পিএম   (ভিজিট : ৬৭)
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) রায়হান মাহমুদ
X

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) রায়হান মাহমুদ


পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় প্রকাশ্যে মাদকদ্রব্য গাঁজা সেবনের অপরাধে এক যুবককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

রবিবার (১২ জুলাই ২০২৬) দুপুর ১২টা ৩০ মিনিটের দিকে উপজেলার পশ্চিম সোহাগদল শহীদ স্মৃতি ডিগ্রি কলেজ সংলগ্ন বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় গাঁজা সেবনের অপরাধে সাইফুল ইসলাম আরিফ (২১) নামের এক ব্যক্তিকে আটক করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালতে দোষ স্বীকারের পর তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নেছারাবাদ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রায়হান মাহমুদ। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে বলেও সংশ্লিষ্টরা জানিয়েছেন।







Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy