র‌্যাব ৮ এর অ‌ভিযা‌নে বাকপ্রতিবন্ধী ধর্ষন মামলার অাসামী অাটক

ব‌রিশাল অ‌ফিস

সারাবাংলা

পটুয়াখালীর বাউফল থানার বাকপ্রতিবন্ধী ধর্ষণের ঘটনার প্রধান অভিযুক্ত আলতাফকে গ্রেফতার ক‌রে‌ছে র‌্যাব-৮। র‌্যাব-৮ এর পটুয়াখালী ক্যাম্পের একটি আভিযানিক

2026-07-13T10:09:23+00:00
2026-07-13T10:09:23+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
র‌্যাব ৮ এর অ‌ভিযা‌নে বাকপ্রতিবন্ধী ধর্ষন মামলার অাসামী অাটক
ব‌রিশাল অ‌ফিস
প্রকাশ: সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ১০:০৯ এএম   (ভিজিট : ২৯)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

পটুয়াখালীর বাউফল থানার বাকপ্রতিবন্ধী ধর্ষণের ঘটনার প্রধান অভিযুক্ত আলতাফকে গ্রেফতার ক‌রে‌ছে র‌্যাব-৮। র‌্যাব-৮ এর পটুয়াখালী ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রোববার ১২ জুলাই দুপুরে পটুয়াখালী জেলার সদর থানাধীন সদর রোড লঞ্চঘাট এলাকায় অভিযান পরিচালনা করে তা‌কে অাটক ক‌রে।

অাটক আলতাফ হোসেন ওর‌ফে মোঃ আনোয়ার বয়াতী (৪৮) পটুয়াখালী সদর থানার ধরান্দী গ্রা‌মের মৃত আলী হোসেনের ছে‌লে। ঘটনার বিবরণে জানা যায়, বাদীর ছোট বোন বাকপ্রতিবন্ধী। 

অভিযুক্ত অালতাফ রাজমিস্ত্রীর কাজ করার সুবাদে তাদের বাড়ীতে আসা যাওয়া করত এবং ওই মে‌য়ে‌কে বিভিন্নভাবে কু-প্রস্তাব দিত।  ঘটনার দিন মে‌য়ে‌টি পার্শ্ববর্তী মোল্লার ব্রীজের পাশে গেলে তা‌কে সুকৌশলে মোটরসাইকেলে উঠিয়ে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক ধর্ষণ করে অালতাফ। পরে মে‌য়ে‌টি বাড়ি এসে ঘটনা সম্পর্কে বিস্তারিত বললে ভিকটিমের বড় বোন বাদী হয়ে ধর্ষণ মামলা দায়ের করন।

 চাঞ্চল্যকর এই ঘটনার পর থেকেই র‌্যাব-৮ ঘটনার ছায়া তদন্ত শুরু করে। অপরাধী অত্যন্ত চতুরতার সাথে আত্মগোপনে চলে যায়। কিন্তু র‌্যাব-৮ সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে অপরাধীর অবস্থান সনাক্ত করে গ্রেফতার করতে সক্ষম হয় । 

গ্রেফতারকৃত অভিযুক্তকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য পটুয়াখালী জেলার  সদর থানায় হস্তান্তর করা হয়। র‌্যাব-৮ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান, পিপিএম- সেবা এক প্রেস বিজ্ঞ‌প্তির মাধ‌্যমে এ তথ‌্য নি‌শ্চিত ক‌রেন






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy