আগৈলঝাড়ায় থানায় হামলার ঘটনায় প্রধান আসামীসহ গ্রেপ্তার বেড়ে ২৩

বরিশাল অফিস

সারাবাংলা

বরিশালের আগৈলঝাড়া থানায় হামলা, ভাঙচুর ও পুলিশ সদস্যদের মারধরের ঘটনায় দায়ের করা মামলায় প্রধান আসামীসহ আরও ৫ জনকে

2026-07-13T11:03:46+00:00
2026-07-13T11:03:46+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
আগৈলঝাড়ায় থানায় হামলার ঘটনায় প্রধান আসামীসহ গ্রেপ্তার বেড়ে ২৩
বরিশাল অফিস
প্রকাশ: সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ১১:০৩ এএম   (ভিজিট : ৩১)
বরিশালের আগৈলঝাড়া থানায় আটক হামলাকারীরা
X

বরিশালের আগৈলঝাড়া থানায় আটক হামলাকারীরা

বরিশালের আগৈলঝাড়া থানায় হামলা, ভাঙচুর ও পুলিশ সদস্যদের মারধরের ঘটনায় দায়ের করা মামলায় প্রধান আসামীসহ আরও ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

এ নিয়ে গ্রেপ্তারের সংখ্যা দাঁড়িয়েছে ২৩ জনে। বরিশাল জেলা পুলিশ সুপার কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। 

৯ জুলাই থানায় হামলা, ভাঙচুর ও পুলিশ সদস্যদের মারধরের ঘটনায় ৩৪৩ জনের বিরুদ্ধে আগৈলঝাড়া থানার এসআই ওমর ফারুক বাদী হয়ে মামলাটি করেন। এর মধ্যে ৪৩ জনের নাম উল্লেখ করে ও ৩০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বুধবার সন্ধ্যায় একটি চুরির মামলায় রিয়াজ ফকির নামে এক আসামিকে গ্রেপ্তার করা হয়। রাতে থানা হাজতে তিনি নিজের মাথায় আঘাত করলে অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। 

ওইদিন বিকেলে রিয়াজের পিতা পিতা মোঃ সিদ্দিক ফকির ছেলের মৃত্যুর গুজব ছড়িয়ে স্বজন ও স্থানীয়দের সহায়তায় থানায় হামলা ও ভাঙচুর চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ করলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে এএসআই আব্দুল হালিমসহ ছয় পুলিশ সদস্য আহত হয়। 

এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে মামলা দায়েরের পর প্রথমেই ১৮ জন, পরে শনিবার রাত পর্যন্ত অভিযান চালিয়ে এজাহারনামীয় আরও ৫ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। সবশেষ শনিবার গ্রেপ্তার হয়েছে হামলার মুল পরিকল্পনা ও নেতৃত্বদানকারী ইদ্রিস ও শফিকুল ইসলাম। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, মামলায় বেআইনি সমাবেশ, দাঙ্গা, সরকারি কাজে বাঁধা, পুলিশকে মারধর, হত্যাচেষ্টা, ভাঙচুর, চুরি, হুমকি ও যৌথভাবে অপরাধ সংঘটনের অভিযোগ আনা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy