প্রকাশ: সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ১২:১০ পিএম (ভিজিট : ২৬)

X
সংগৃহীত ছবি
জাপানে রুমমেটের ঠোঁট সুঁই-সুতা দিয়ে সেলাই করে দেওয়ার অভিযোগে মাসায়ে সাকুরাই নামে ৪৯ বছর বয়সী এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত ২৯ জুন এ ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম।
প্রতিবেদনে বলা হয়, ৪২ বছর বয়সী ভুক্তভোগী পরদিন সাকুরাই বাড়ি থেকে বেরিয়ে গেলে পালিয়ে যেতে সক্ষম হন। কথা বলতে না পারায় মুখে সাদা মাস্ক পরে তিনি কাছের একটি দোকানে গিয়ে একটি কাগজে লেখা 'Please help me' (দয়া করে আমাকে সাহায্য করুন) বার্তাটি দেখান। পরে দোকান কর্তৃপক্ষ পুলিশকে খবর দেয়।
ভুক্তভোগী পুলিশকে জানান, সাকুরাইয়ের ভয়ে তিনি সঙ্গে সঙ্গে পালানোর সাহস পাননি।
পুলিশ জানিয়েছে, কী কারণে এ ঘটনা ঘটানো হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার উদ্দেশ্য জানতে তদন্ত চলছে। সূত্র: ইয়াহু