গোবিন্দগঞ্জে প্রশাসনের অভিযানে গাঁজা গাছ উদ্ধার ও ধ্বংস

গোবিন্দগঞ্জ(গাইবান্ধা) প্রতিনিধি

সারাবাংলা

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার রাজাহার ইউনিয়নের মদিয়ারপুকুর গুচ্ছ গ্রাম থেকে দুটি গাঁজা গাছ উদ্ধার করেছে উপজেলা প্রশাসন।পরে উদ্ধার করা

2026-07-13T12:15:01+00:00
2026-07-13T12:15:01+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
গোবিন্দগঞ্জে প্রশাসনের অভিযানে গাঁজা গাছ উদ্ধার ও ধ্বংস
গোবিন্দগঞ্জ(গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ১২:১৫ পিএম   (ভিজিট : ৫১)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার রাজাহার ইউনিয়নের মদিয়ারপুকুর গুচ্ছ গ্রাম থেকে দুটি গাঁজা গাছ উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। পরে উদ্ধার করা গাছ দুটি জব্দ করে ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।

রোববার বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা ইয়াসমিন সুলতানার নেতৃত্বে পরিচালিত অভিযানে গাঁজা গাছ দুটি উদ্ধার করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, স্থানীয় যুবক শাহ আলম কবির প্রশাসনকে গাঁজা গাছ থাকার বিষয়ে তথ্য দেন। 

তার দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে গাছ দুটি উদ্ধার করা হয়। পরে আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে সেগুলো ধ্বংস করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা ইয়াসমিন সুলতানা বলেন, মাদকদ্রব্যের চাষ ও বিস্তার রোধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। এ ধরনের তথ্য দিয়ে প্রশাসনকে সহযোগিতা করার জন্য সচেতন নাগরিকদেরও আহ্বান জানান তিনি।

স্থানীয়দের মতে, মাদকবিরোধী এ ধরনের অভিযান সমাজে ইতিবাচক বার্তা দেবে এবং মাদক নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy