ডাকাতির পর নারীকে সংঘবদ্ধ ধর্ষণ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ভারতের মধ্যপ্রদেশের আলিরাজপুর জেলায় বাড়িতে ডাকাতির পর এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে

2026-07-13T12:19:23+00:00
2026-07-13T12:19:23+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ডাকাতির পর নারীকে সংঘবদ্ধ ধর্ষণ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ১২:১৯ পিএম   (ভিজিট : ২৯)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

ভারতের মধ্যপ্রদেশের আলিরাজপুর জেলায় বাড়িতে ডাকাতির পর এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, শুক্রবার (১০ জুলাই) গভীর রাতে আলিরাজপুরের বোরি থানার আওতাধীন একটি গ্রামে ওই নারীর বাড়িতে ৫ থেকে ৬ জনের একটি ডাকাত দল জোরপূর্বক প্রবেশ করে। ওই সময় বাড়িতে ওই নারী ও তার মেয়ে ছিলেন।

আলিরাজপুরের পুলিশ সুপার রঘুবংশ কুমার সিংহ জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, ডাকাত দলের দুই সদস্য ওই নারীকে ধর্ষণ করেছে বলে অভিযোগ রয়েছে।

পুলিশ জানায়, ডাকাতদের বাধা দিতে গেলে নারীকে মারধর করা হয়। এ সময় তাকে ও তার মেয়েকে হত্যার হুমকিও দেওয়া হয়। এরপর তার ওপর আরও নৃশংস নির্যাতন চালানো হয়। অভিযুক্তরা নগদ অর্থ, স্বর্ণালংকার ও রুপার গয়না লুট করে পালিয়ে যায়।

শনিবার (১১ জুলাই০ সকালে স্থানীয় বাসিন্দারা ওই নারীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

পুলিশ সুপার বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ডাকাতিই ছিল হামলার মূল উদ্দেশ্য। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের একাধিক দল অভিযান চালাচ্ছে।

পুলিশ জানিয়েছে, ভুক্তভোগী নারীর চিকিৎসা চলছে এবং তার অবস্থা এখনও সংকটাপন্ন। ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে। সূত্র: আনন্দবাজার






Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy