ছাত্রীকে মাদক খাইয়ে ধর্ষণ গৃহশিক্ষকের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার লেকটাউনে এক দ্বাদশ শ্রেণির ছাত্রীকে বাড়িতে ডেকে মাদক মিশ্রিত পানীয় পান করিয়ে ধর্ষণের অভিযোগে এক

2026-07-13T12:23:59+00:00
2026-07-13T12:23:59+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ছাত্রীকে মাদক খাইয়ে ধর্ষণ গৃহশিক্ষকের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ১২:২৩ পিএম   (ভিজিট : ২৯)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার লেকটাউনে এক দ্বাদশ শ্রেণির ছাত্রীকে বাড়িতে ডেকে মাদক মিশ্রিত পানীয় পান করিয়ে ধর্ষণের অভিযোগে এক গৃহশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১১ জুলাই) তাকে গ্রেপ্তারের পর রোববার (১২ জুলাই) বিধাননগর আদালতে হাজির করা হয়।

পুলিশ জানায়, চার দিন আগে অভিযুক্ত গৃহশিক্ষক পড়ানোর কথা বলে ছাত্রীকে নিজের বাড়িতে ডাকেন। ভুক্তভোগীর অভিযোগ, পড়ানোর অজুহাতে তিনি তার সঙ্গে সময় কাটানোর চেষ্টা করেন। একপর্যায়ে মাদক মেশানো একটি পানীয় পান করানো হলে কিছুক্ষণের মধ্যেই তিনি অচেতন হয়ে পড়েন। ওই অবস্থায় তাকে যৌন নির্যাতন করা হয়।

চেতনা ফিরে পাওয়ার পর অসুস্থ বোধ করলে ওই ছাত্রী বাড়ি ফিরে যান। পরে পরিবারের সদস্যদের কাছে পুরো ঘটনা জানান। এরপর পরিবারের পক্ষ থেকে লেকটাউন থানায় লিখিত অভিযোগ করা হলে পুলিশ তদন্ত শুরু করে এবং শনিবার অভিযুক্ত গৃহশিক্ষককে গ্রেপ্তার করে।

রোববার তাকে বিধাননগর আদালতে হাজির করে পুলিশ। তদন্তের স্বার্থে তাকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়েছে।

তবে আদালতে নেওয়ার পথে অভিযুক্ত সাংবাদিকদের কাছে দাবি করেন, তিনি এ ঘটনার সঙ্গে জড়িত নন। তাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, ঘটনার বিস্তারিত তদন্ত চলছে।






Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy