শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

শেরপুর জেলা প্রতিনিধি

সারাবাংলা

শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির জুলাই ২০২৬ মাসের সভা অনুষ্ঠিত হয়েছে।রোববার (১২ জুলাই) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষ ‘মহারশী’-তে

2026-07-13T12:46:08+00:00
2026-07-13T12:46:08+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
শেরপুর জেলা প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ১২:৪৬ পিএম   (ভিজিট : ১৭)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির জুলাই ২০২৬ মাসের সভা অনুষ্ঠিত হয়েছে। 

রোববার (১২ জুলাই) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষ ‘মহারশী’-তে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ ফরিদা ইয়াসমিন।

সভায় উপস্থিত ছিলেন শেরপুরের পুলিশ সুপার এ. কে. এম. জহিরুল ইসলাম, জেলা পরিষদ প্রশাসক এ. বি. এম. মামুনুর রশিদ, উপপরিচালক (স্থানীয় সরকার) ও শেরপুর পৌরসভার প্রশাসক মিজ আরিফা সিদ্দিকা,  অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. শাকিল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসকবৃন্দ, জেলার সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান ও প্রতিনিধিরা, জেলা আইন-শৃঙ্খলা কমিটির সদস্যবৃন্দ এবং আমন্ত্রিত অতিথিরা।

সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয় এবং জননিরাপত্তা নিশ্চিতকরণে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বিশেষভাবে মাদক ও চোরাচালান প্রতিরোধে অভিযান জোরদার, ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়ন, কিশোর অপরাধ প্রতিরোধ, সামাজিক সম্প্রীতি বজায় রাখা, গুরুত্বপূর্ণ মামলা গুলোর অগ্রগতি পর্যালোচনা, মোবাইল কোর্ট পরিচালনা আরও কার্যকর করা এবং জনগণের নিরাপত্তা ও সেবার মানোন্নয়নে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বিত কার্যক্রমের ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় জেলার শান্তি-শৃঙ্খলা ও জননিরাপত্তা বজায় রাখতে সংশ্লিষ্ট সকল দপ্তরকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন জেলা প্রশাসক।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy