তারেক রহমানকে শুভেচ্ছা জানাতে উজিরপুরে বিএনপির নেতাকর্মীদের উপচে পড়া ভিড়

উজিরপুর (বরিশাল) প্রতিনিধি

সারাবাংলা

প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা ও স্বাগত জানাতে বরিশালের উজিরপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের বিভিন্ন স্থানে বিএনপির নেতাকর্মীদের উপচে পড়া ভিড়

2026-07-13T12:52:54+00:00
2026-07-13T12:52:54+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
তারেক রহমানকে শুভেচ্ছা জানাতে উজিরপুরে বিএনপির নেতাকর্মীদের উপচে পড়া ভিড়
উজিরপুর (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ১২:৫২ পিএম   (ভিজিট : ২৫)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা ও স্বাগত জানাতে বরিশালের উজিরপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের বিভিন্ন স্থানে বিএনপির নেতাকর্মীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।

সোমবার (১৩ জুলাই) সকাল থেকে উপজেলার ধামরাইল, সানুহার, জয়শ্রী, নতুন শিকারপুর ও ইচলাদী বাসস্ট্যান্ডসহ মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ব্যানার, ফেস্টুন ও দলীয় পতাকা নিয়ে অবস্থান নেন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী।

সকাল প্রায় ১১টার দিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িবহর উজিরপুরের ইচলাদী বাসস্ট্যান্ড এলাকা অতিক্রম করলে রাস্তার দুই পাশে দাঁড়িয়ে থাকা নেতাকর্মী ও সাধারণ মানুষের উদ্দেশে তিনি হাত নেড়ে শুভেচ্ছা জানান। এ সময় উপস্থিত নেতাকর্মীরাও করতালি, স্লোগান ও উচ্ছ্বাসের মধ্য দিয়ে তাঁকে স্বাগত জানান।

প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে স্থানীয় বিএনপির নেতারা বেলুন উড়িয়ে অভিনন্দন জানান। এ সময় পুরো এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে প্রধানমন্ত্রীকে অভিনন্দন ও শুভকামনা জানান।

প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে ঢাকা-বরিশাল মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করেন। সফর নির্বিঘ্ন ও নিরাপদ রাখতে নেওয়া হয় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy