আনোয়ারা রায়পুর দূর্গত এলাকায় ইসলামিক যুবফ্রণ্টের ত্রাণ টিম

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাবাংলা

ইসলামিক যুবফ্রন্ট বাংলাদেশ আনোয়ারা উপজেলা শাখার উদ্যোগে ১২ জুলাই রবিবার বিকেেল রায়পুর ইউনিয়নের দূর্গত এলাকায় পানিবন্দি মানুষের পাশে

2026-07-13T12:57:58+00:00
2026-07-13T12:57:58+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
আনোয়ারা রায়পুর দূর্গত এলাকায় ইসলামিক যুবফ্রণ্টের ত্রাণ টিম
আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ১২:৫৭ পিএম   (ভিজিট : ৩৩)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

ইসলামিক যুবফ্রন্ট বাংলাদেশ আনোয়ারা উপজেলা শাখার উদ্যোগে  ১২ জুলাই রবিবার বিকেেল  রায়পুর ইউনিয়নের দূর্গত এলাকায় পানিবন্দি মানুষের পাশে ইসলামিক যুবফ্রন্ট  বাংলাদেশ আনোয়ারা উপজেলা শাখার ত্রাণ টিম এর সহায়তা কার্যক্রম পরিচালনা করেন। এ ত্রাণ কার্যক্রমের আওতায় পানিবন্দি মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। 

ত্রান সহযোগিতার মধ্যে রয়েছে- শুকনো খাবার, বিশুদ্ধ পানি, ঔষধ,সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি।ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ আনোয়ারা উপজেলা শাখার সভাপতি  মাওলানা ইদ্রিস আলকাদেরী এর নেতৃত্বাধীন ত্রাণ টিমে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন - ইসলামিক যুবফ্রন্ট বাংলাদেশ আনোয়ারা উপজেলা সভাপতি এস এম সিরাজুল মুনির, অর্থ সম্পাদক এম মোজাম্মেল হোসাইন, দপ্তর সম্পাদক হাফেজ মোহাম্মদ নাঈম উদ্দিন, সহ আরও অনেকেই। 

এসময় ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ আনোয়ারা উপজেলা সভাপতি মাওলানা ইদ্রিস আলকাদেরী  বলেছেন- রায়পুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে বানের পানিতে তলিয়ে গেছে। অনেকের ক্ষেত-খামার, ফসলি জমি নষ্ট হয়ে একেবারে নিঃস্ব হয়ে পড়েছে।তিনি রায়পুরের দুর্গত এলাকায় সরকারের প্রতি  অসহায়দের পাশে দাঁড়ানোর জন্য উদাত্ত আহবান জানান। 

এছাড়াও দেশের বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন সমূহের প্রতিও চট্টগ্রামের বিভিন্ন উপজেলার দুর্গতদের পাশে দাঁড়ানোর আহবান জানিয়েছেন। 

এদিকে  ইসলামিক যুবফ্রন্ট  বাংলাদেশ আনোয়ারা এর  ত্রাণ টিম পরিচালনায় সর্বাত্মক সহযোগিতা করেন- ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, ইসলামিক যুবফ্রন্ট ও ইসলামী ছাত্রসেনা ৩ নং রায়পুর ইউনিয়ন শাখার নেতৃবৃন্দ। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy