পোরশায় এনসিপির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত

পোরশা (নওগাঁ) প্রতিনিধি

সারাবাংলা

নওগাঁর পোরশায় গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবিতে ‘জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।রোববার বিকাল ৫টায় সারাইগাছি

2026-07-13T13:14:09+00:00
2026-07-13T13:14:09+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
পোরশায় এনসিপির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত
পোরশা (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ১:১৪ পিএম   (ভিজিট : ২৫)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

নওগাঁর পোরশায় গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবিতে ‘জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

রোববার বিকাল ৫টায় সারাইগাছি মোড়ে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেন। 

পদযাত্রাটি সরাইগাছি মোড়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সারাইগাছি মোড়ে এক সমাবেশের মাধ্যমে শেষ হয়। এতে সভাপতিত্ব করেন নওগাঁ জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা। 

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন এনসিপির কেন্দ্রিয় কমিটির যুগ্ম আহবায়ক নাসির উদ্দিন পাটোয়ারী। এছাড়াও বক্তব্য রাখেন এনসিপির কেন্দ্রিয় কমিটির নারী শক্তির আহবায়ক মনিরা শারমীন, যুবশক্তির সদস্য ফরহাদ সোহেল, এনসিপি রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন সহ স্থানীয় নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি এবং দেশের সীমান্ত সুরক্ষায় কার্যকর উদ্যোগ গ্রহণের দাবিতে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে বলে উল্লেখ করেন। তারা জনগণের প্রত্যাশা বাস্তবায়নে বর্তমান সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। 

এছাড়াও তারা বিগত আওয়ামী লীগ সরকারের কঠোর সমালোচনা ও এদেশে তাদের রাজনীতি করতে দেওয়া হবেনা বলে উল্লেখ করেন। 

তারা বলেন, আওয়ামী লীগ জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়াকে হত্যা করেছে। সুযোগ পেলে তারা তারেক রহমানকে ছাড় দেবেনা। বিএনপিকে আওয়ামীলীগের সাথে আতাত করে দেশ পরিচালনা না করার জন্য তারা আহবান জানান।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy