ইসলামপুরে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি

সারাবাংলা

জামালপুরের ইসলামপুর উপজেলার নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ মো. জুবায়েরের যোগদান উপলক্ষে স্থানীয় প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন

2026-07-13T13:26:19+00:00
2026-07-13T13:26:19+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
ইসলামপুরে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা
ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ১:২৬ পিএম   (ভিজিট : ৩৪)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

জামালপুরের ইসলামপুর উপজেলার নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ মো. জুবায়েরের যোগদান উপলক্ষে স্থানীয় প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৩ জুলাই) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মো. জুবায়ের।

সভায় বক্তব্য দেন ইসলামপুর প্রেসক্লাবের সভাপতি মোরাদুজ্জামান, সাধারণ সম্পাদক হাফিজ লিটন, সাবেক সভাপতি ফিরোজ খান লোহানী, কার্যনির্বাহী সদস্য আব্দুস সামাদ, সদস্য আলমাস হোসেন আওয়াল, সহ-সভাপতি রাহিমা সুলতানা মুকুল, দপ্তর সম্পাদক হোসেন রানা, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক আব্দুল্লাহ আল লোমান, সদস্য লিয়াকত হোসেন লায়ন, হোসেন শাহ ফকির, রুবেল মিয়াসহ উপজেলার বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।
মতবিনিময় সভায় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে ইউএনও শাহ মো. জুবায়ের বলেন, ইসলামপুর উপজেলার সার্বিক উন্নয়ন এবং জনসেবার মানোন্নয়নে শিক্ষা, স্বাস্থ্যসেবা, জলাবদ্ধতা নিরসন, মাদক ও জুয়া নির্মূলে 'জিরো টলারেন্স' নীতিতে কাজ করা হবে।

তিনি আরও বলেন, ইসলামপুরের ঐতিহ্যবাহী কাঁশা শিল্পকে ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্যের স্বীকৃতি প্রদানের লক্ষ্যে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে।
এ সময় তিনি সাংবাদিকদের গঠনমূলক সমালোচনা, পরামর্শ ও সহযোগিতাকে স্বাগত জানিয়ে বলেন, স্বচ্ছতা, জবাবদিহিতা এবং জনবান্ধব প্রশাসন নিশ্চিত করতে উপজেলা প্রশাসন সর্বদা আন্তরিকভাবে কাজ করবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy