ভূঞাপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

সারাবাংলা

টাঙ্গাইলের ভূঞাপুরে ২০২৫-২০২৬ অর্থ বছরে খরিপ-২/২০২৬-২০২৭ মৌসুমে গ্রীষ্মকালীন শাকসবজি, রোপা আমন ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র

2026-07-13T13:28:53+00:00
2026-07-13T13:28:53+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
ভূঞাপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ১:২৮ পিএম   (ভিজিট : ৮৫)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

টাঙ্গাইলের ভূঞাপুরে ২০২৫-২০২৬ অর্থ বছরে খরিপ-২/২০২৬-২০২৭ মৌসুমে গ্রীষ্মকালীন শাকসবজি, রোপা আমন ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১৩ জুলাই) উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক আয়োজিত উপজেলা পরিষদের সামনে বীজ ও সার বিতরণের উদ্বোধন করেন- উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুব হাসান।

উপজেলা কৃষি অফিসার মোঃ মোখলেছুর রহমানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ আব্দুল্লাহ আল মাসুদ, উপজেলা উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা নাজমুল হাসান মামুন সহ কৃষি অফিসের সকল কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন। 

এসময় ৯৮০ জন কৃষকের মাঝে রোপা আমন ও ৫'শ জন কৃষকের মাঝে শাক-সবজির বীজ ও সার বিতরণ করা হয়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy