চট্টগ্রাম বন্দরে দুই বছরে ১ হাজার ৪৬৪ জনের পদোন্নতি

চট্টগ্রাম ব্যুরো

সারাবাংলা

গত দুই বছরে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ সরাসরি ২০৮ জনকে নিয়োগ দিয়েছে। একই সময়ে পদোন্নতি পেয়েছেন ১ হাজার ৪৬৪

2026-07-13T14:19:35+00:00
2026-07-13T14:19:35+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
চট্টগ্রাম বন্দরে দুই বছরে ১ হাজার ৪৬৪ জনের পদোন্নতি
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ২:১৯ পিএম   (ভিজিট : ৪৮)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

গত দুই বছরে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ সরাসরি ২০৮ জনকে নিয়োগ দিয়েছে। একই সময়ে পদোন্নতি পেয়েছেন ১ হাজার ৪৬৪ কর্মকর্তা-কর্মচারী। বন্দর কর্তৃপক্ষের দাবি, স্বচ্ছতা, জবাবদিহিতা ও মেধাভিত্তিক মানবসম্পদ ব্যবস্থাপনার মাধ্যমে এ সময়ে নিয়োগ ও পদোন্নতি কার্যক্রমে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জিত হয়েছে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

চট্টগ্রাম বন্দরের সচিব সৈয়দ রেফায়েত হামিম জানান, ২০২৪ সালের ১১ আগস্ট রিয়ার অ্যাডমিরাল এস. এম. মনিরুজ্জামান চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রশাসনিক গতিশীলতা, কর্মচারীদের মনোবল বৃদ্ধি এবং কল্যাণ নিশ্চিত করতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়। এর অংশ হিসেবে নিয়োগ ও পদোন্নতি কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা ও মেধার ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

তিনি আরও জানান, ২০২৪ সালের আগস্ট থেকে ২০২৬ সালের জুলাই পর্যন্ত দুই বছরে ২০৮ জনকে সরাসরি নিয়োগ এবং ১ হাজার ৪৬৪ জন কর্মকর্তা-কর্মচারীকে পদোন্নতি দেওয়া হয়েছে।
অন্যদিকে, জানুয়ারি ২০২১ থেকে জুলাই ২০২৪ পর্যন্ত সাড়ে তিন বছরে ১৪৪ জনের সরাসরি নিয়োগ এবং ৭৯৯ জনের পদোন্নতি হয়েছিল।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের দাবি, ২০২১ সাল থেকে জুলাই ২০২৬ পর্যন্ত সময়ের মোট নিয়োগের প্রায় ৫৯ শতাংশ এবং পদোন্নতির প্রায় ৬৫ শতাংশ জুলাই আন্দোলনের পরবর্তী দুই বছরেই সম্পন্ন হয়েছে। এটি মানবসম্পদ ব্যবস্থাপনায় একটি উল্লেখযোগ্য অগ্রগতি।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দক্ষ ও যোগ্য জনবল একটি আধুনিক বন্দরের প্রধান শক্তি। স্বচ্ছ ও মেধাভিত্তিক নিয়োগ এবং যোগ্যতার ভিত্তিতে পদোন্নতির ফলে কর্মীদের কর্মোদ্যম বৃদ্ধি পেয়েছে, সেবার মান উন্নত হয়েছে এবং বন্দরের কার্যক্রম আরও গতিশীল হয়েছে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ভবিষ্যতেও সুশাসন, স্বচ্ছতা, জবাবদিহিতা এবং মেধাভিত্তিক মানবসম্পদ ব্যবস্থাপনার ধারা অব্যাহত রেখে দেশের অর্থনীতি ও আন্তর্জাতিক বাণিজ্যে আরও কার্যকর অবদান রাখতে কাজ করবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy