জাতীয়তাবাদী ক্রীড়াদল পাবনা জেলা আহ্বায়ক কমিটি অনুমোদন

স্টাফ রিপোর্টার, পাবনা

সারাবাংলা

জাতীয়তাবাদী ক্রীড়াদলের পাবনা জেলা আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। রবিবার (১২ জুলাই) ৮৫ সদস্য বিশিষ্ট এই আহ্বায়ক কমিটি

2026-07-13T14:20:49+00:00
2026-07-13T14:20:49+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
জাতীয়তাবাদী ক্রীড়াদল পাবনা জেলা আহ্বায়ক কমিটি অনুমোদন
স্টাফ রিপোর্টার, পাবনা
প্রকাশ: সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ২:২০ পিএম   (ভিজিট : ২৩)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

জাতীয়তাবাদী ক্রীড়াদলের পাবনা জেলা আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। রবিবার (১২ জুলাই) ৮৫ সদস্য বিশিষ্ট এই আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়।

জাতীয়তাবাদী ক্রীড়াদলের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক নিয়াজ মোর্শেদ এবং সদস্য সচিব জাহেদ পারভেজ চৌধুরী স্বাক্ষরিত এক পত্রে কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

কমিটিতে সাবেক ফুটবলার আনিছুল হক বাবুকে আহ্বায়ক, সাবেক জাতীয় ফুটবলার সমসের আলমকে সিনিয়র যুগ্ম আহবায়ক, সাবেক জাতীয় ফুটবলার তরিকুল ইসলাম ডাবলুকে সদস্য সচিব এবং সাবেক ব্যাডমিন্টন খেলোয়ার তৌহিদুল ইসলামকে সদস্য (দপ্তরের দায়িত্বে) করা হয়েছে।

৮৫ সদস্য বিশিষ্ট কমিটিতে বাকিরা জেলার বিভিন্ন পর্যায়ের সাবেক খেলোয়ার, ক্রীড়া সংগঠক, ক্রীড়া সাংবাদিক সদস্য হিসেবে রয়েছেন।

জাতীয়তাবাদী ক্রীড়াদলের পাবনা জেলা কমিটির আহ্বায়ক আনিছুল হক বাবু বলেন, সমাজের নানা অসঙ্গতি অপরাধ নিয়ন্ত্রণে খেলাধূলার ভূমিকা রয়েছে। আমরা চেষ্টা করবো জাতীয়তবাদী ক্রীড়াদলের মাধ্যমে কিশোর, তরুণ, যুবসমাজকে মাঠে ধরে রাখতে। খেলাধুলার মাধ্যমে তাদের শারীরিক ও মানসিক বিকাশে সহায়ক হবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy