ঘাস কাটতে গিয়ে টঙ্গীতে যুবকের মৃত্যু

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

সারাবাংলা

গাজীপুরের টঙ্গীতে বিল থেকে সাব্বির হোসেন (২১) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দল।সোমবার

2026-07-13T14:26:37+00:00
2026-07-13T14:26:37+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
ঘাস কাটতে গিয়ে টঙ্গীতে যুবকের মৃত্যু
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ২:২৬ পিএম   (ভিজিট : ৪৫)
সাব্বির হোসেন
X

সাব্বির হোসেন

গাজীপুরের টঙ্গীতে বিল থেকে সাব্বির হোসেন (২১) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

সোমবার (১৩ জুলাই) বেলা পৌনে ১২টার দিকে স্থানীয় শিলমুন বিল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঘাস কাটতে গিয়ে নৌকা থেকে পড়ে গিয়ে সাব্বিরের মৃত্যু হয়েছে।

নিহত সাব্বির শিলমুন পূর্বপাড়া এলাকার আব্দুল খাদেরের ছেলে।

স্থানীয়রা জানান, রোববার বিকেলে নৌকা নিয়ে বিলে ঘাস কাটতে গিয়েছিলেন সাব্বির। এরপর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। পরে খালি নৌকা দেখতে পেয়ে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল গতকাল সন্ধ্যা পর্যন্ত বিলে অনুসন্ধান চালায়। একপর্যায়ে আলোর স্বল্পতার কারণে উদ্ধার অভিযান স্থগিত করে ফায়ার সার্ভিস। 

সোমবার সকাল থেকে পুনরায় উদ্ধার অভিযান শুরু করলে বেলা পৌনে ১২টার দিকে বিল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

এ বিষয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা শাহীন আলম বলেন, রোববার বিকেলে নৌকাযোগে বিলে ঘাস কাটতে গিয়েছিলেন সাব্বির। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈরী আবহাওয়ার কারণে নৌকা থেকে ছিটকে পড়ে পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে।

এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy