ইসলামপুর কৃষি অফিসের উদ্যোগে পার্টনার কংগ্রেস-২০২৬

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি

সারাবাংলা

কৃষির আধুনিকায়ন, পুষ্টি, উদ্যোক্তা সৃষ্টি এবং জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে প্রোগ্রাম অন অ্যাগ্রিকালচারাল অ্যান্ড রুরাল

2026-07-13T14:29:14+00:00
2026-07-13T14:29:14+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
ইসলামপুর কৃষি অফিসের উদ্যোগে পার্টনার কংগ্রেস-২০২৬
ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ২:২৯ পিএম   (ভিজিট : ৪৬)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

কৃষির আধুনিকায়ন, পুষ্টি, উদ্যোক্তা সৃষ্টি এবং জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে প্রোগ্রাম অন অ্যাগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (PARTNER) প্রকল্পের আওতায় পার্টনার কংগ্রেস-২০২৬ 
অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৩ জুলাই) দুপুরে ইসলামপুর উপজেলা মিনি অডিটোরিয়ামে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ইসলামপুরের বাস্তবায়নে এ কংগ্রেস অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, জামালপুরের উপপরিচালক কৃষিবিদ মোহাম্মদ আলম শরীফ খান।

ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ্ মো. জোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে সঞ্চালনা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ রাকিব রানা আকন্দ।

অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা কৃষি প্রশিক্ষণ কর্মকর্তা কৃষিবিদ পিকন কুমার সাহা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এএএম আবু তাহের এবং ইসলামপুর প্রেসক্লাবের সভাপতি মোরাদুজ্জামানসহ আরো অনেকে।

স্বাগত বক্তব্য প্রদান করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আব্দুল্লাহ আল ফয়সাল।

কংগ্রেসে উপজেলার কৃষক-কৃষাণী, কৃষি উদ্যোক্তা, সাংবাদিক, কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং সংশ্লিষ্ট বিভিন্ন অংশীজন অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন, পার্টনার প্রকল্পের মাধ্যমে কৃষির আধুনিকায়ন, পুষ্টিসমৃদ্ধ ও লাভজনক কৃষি উৎপাদন, কৃষিভিত্তিক উদ্যোক্তা সৃষ্টি এবং জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থার উন্নয়নে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। তারা কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তি গ্রহণ, নিরাপদ খাদ্য উৎপাদন এবং টেকসই কৃষি ব্যবস্থার সম্প্রসারণে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে পার্টনার প্রকল্পের বিভিন্ন কার্যক্রম, অর্জন এবং ভবিষ্যৎ সম্ভাবনা তুলে ধরা হয়। পাশাপাশি কৃষকদের দক্ষতা বৃদ্ধি ও টেকসই কৃষি উন্নয়নে সরকারি-বেসরকারি অংশীজনদের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy