গাজীপুরে স্ত্রী খুন, স্বামী পলাতক

গাজীপুর প্রতিনিধি

সারাবাংলা

গাজীপুরের শ্রীপুরে পারিবারিক কলহের জেরে ধারালো অস্ত্রের আঘাতে গার্মেন্টস কর্মী স্ত্রীকে খুন করে স্বামীর পালিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া

2026-07-13T15:12:09+00:00
2026-07-13T15:12:09+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
গাজীপুরে স্ত্রী খুন, স্বামী পলাতক
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ৩:১২ পিএম   (ভিজিট : ৫৫)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

গাজীপুরের শ্রীপুরে পারিবারিক কলহের জেরে ধারালো অস্ত্রের আঘাতে গার্মেন্টস কর্মী স্ত্রীকে খুন করে স্বামীর পালিয়ে যাওয়ার  অভিযোগ পাওয়া গেছে। 

শ্রীপুর থানার পরিদর্শক অপারেশন সঞ্জয় সাহা জানান, রোববার দিবাগত রাত সাড়ে ৩ টার দিকে শ্রীপুর পৌরসভার গড়গড়িয়া মাস্টার বাড়ি এলাকার জনৈক মজনু মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।


নিহত নাছিমা আক্তার (২৭) নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার কৈলশাপুর বনপাড়া গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের মেয়ে। তিনি স্থানীয় একটি পোশাক কারখানায় শ্রমিকের কাজ করতেন। স্বামীর নাম সাইদুল ইসলাম পলাতক রয়েছে।

নিহতের ভাই মাসুম আহমেদ বলেন, বোনের ভাড়া বাসার অদূরে একটি বাড়িতে ভাড়া থেকে তিনিও গার্মেন্টস কর্মী হিসেবে কাজ করেন। রাত সাড়ে ৩ টার দিকে বোনের বাসার অন্য ভাড়াটিয়ারা খবর দিলে তিনি দ্রুত বোনের বাসায় গিয়ে বোনকে গুরুতর রক্তাক্ত জখম অবস্থায় ফ্লোরে ছটফট করতে দেখেন। ঘটনার পর বোনজামাই সাইদুল পালিয়ে গেছে। অন্য ভাড়াটিয়া ও স্থানীয়দের সহযোগিতায় দ্রুত বোনকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি আরও জানান, বিয়ের পর কিছুদিন তাদের দাম্পত্য জীবন ভালোই কাটছিলো। সম্প্রতি 
বোনজামাই মাদকের সঙ্গে যুক্ত হয়ে পড়েন। এ নিয়ে তাদের মধ্যে প্রায় ঝগড়াঝাটি ও পারিবারিক অশান্তি হয়। তাদের ঘরে দুটি সন্তান থাকার কারণে সংসার ভাঙেনি তার বোন।  শেষ পর্যন্ত তার স্বামীই তাকে ধারালো অস্ত্রের আঘাতে খুঁচিয়ে খুঁচিয়ে হত্যা করলো। 


শ্রীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শফিকুল ইসলাম বলেন, নাছিমা নামের নারীকে মৃত অবস্থায় তার স্বজনরা হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালে আসার পরপরই পুলিশে খবর দেওয়া হয়েছে। তিনি আরও জানান, নিহত নারীর শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। 

শ্রীপুর থানার পরিদর্শক অপারেশন সঞ্জয় সাহা বিষয়টি নিশ্চিত করে বলেন,খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিলো। হত্যাকাণ্ড নিশ্চিত করে ঘাতক স্বামী পালিয়ে গেছে। তাদের মধ্যে পারিবারিক কলহ ছিলো। ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের কারণে তাকে হত্যা করেছে। শরীরে ধারালো অস্ত্রের একাধিক আঘাত রয়েছে। ঘাতক স্বামীকে গ্রেপ্তার করতে কাজ করছে পুলিশ। এবিষয়ে মামলা প্রক্রিয়াধীন।  






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy