টঙ্গী পুলিশের অভিযান: আটক-২০, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

স্টাফ রিপোর্টার, গাজীপুর ও টঙ্গী প্রতিনিধি

সারাবাংলা

গাজীপুরের টঙ্গীতে মাদক বিরোধী অভিযানে হাজী মাজার বস্তি থেকে ২০ মাদকসেবী আটক হয়েছে। এসময় আসামীদের ঘিরে বেশী লোকের

2026-07-13T15:15:06+00:00
2026-07-13T15:15:06+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
টঙ্গী পুলিশের অভিযান: আটক-২০, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
স্টাফ রিপোর্টার, গাজীপুর ও টঙ্গী প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ৩:১৫ পিএম   (ভিজিট : ২৩)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

গাজীপুরের টঙ্গীতে মাদক বিরোধী অভিযানে হাজী মাজার বস্তি থেকে ২০ মাদকসেবী আটক হয়েছে। এসময় আসামীদের ঘিরে বেশী লোকের জনসমাগম হওয়ায় পুলিশ চারটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে। রবিবার (১২ জুলাই) রাত আটটার দিকে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, জিএমপির গোয়েন্দা বিভাগ ও টঙ্গী পশ্চিম থানা পুলিশ রোববার রাতে যৌথ অভিযান করে টঙ্গীর তুরাগ তীরে অবস্থিত হাজী মাজার বস্তিতে অভিযান চালায়। বিপুল সংখ্যক পুলিশ বস্তিতে অভিযান চালিয়ে মাদক সেবনের অভিযোগে ২০ জনকে আটক করে। আটকের পর তাদের পুলিশের গাড়িতে উঠানোর সময় বস্তির বিপুল সংখ্যক মানুষ আটকদের ঘিরে ফেলার চেষ্টা করলে পুলিশ নিরাপত্তার স্বার্থে পর পর চারটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এসময় বিস্ফোরিত সাউন্ড গ্রেনেডের ধুঁয়ায় পুরো মাজার বস্তি আচ্ছন্ন হয়ে যায়। পর পর গ্রেনেডের শব্দে সাধারণ মানুষ ভয়ে এদিক—ওদিক ছুটোছুটি শুরু করেন। মাজার বস্তি ও আশপাশ টঙ্গী বাজারের পশ্চিম অংশ ও সেনাকল্যান ভবন এলাকায় দোকানপাট সাময়িকের জন্য বন্ধ হয়ে যায়। অত:পর পুলিশ আটক ২০ আসামীকে টঙ্গী পশ্চিম থানায় নিয়ে যায়।

টঙ্গী পশ্চিম থানার ওসি মো: আরিফুর রহমান বলেন, জিএমপির অতিরিক্ত কমিশনার(ক্রাইম এন্ড অপস) মো: বেলায়েত হোসেনের নেতৃত্বে এই অভিযান হয়। অভিযানকালে আসামী আটকের পর অতিরিক্ত জনসমাগম হওয়ায় চারটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে ছত্রভঙ্গ করা হয়েছে। এই বিষয়ে মামলা হয়েছে। তাদের ওই মামলায় আসামি করে সোমবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

জিএমপির অতিরিক্ত কমিশনার(ক্রাইম এন্ড অপস) মো: বেলায়েত হোসেন বলেন, আমাদের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে। জিএমপি কমিশনারের নির্দেশে আমরা মাদক বিরোধী অভিযান করছি। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy