খাগড়াছড়িতে বাজার থেকে বিলুপ্তপ্রায় হলুদ কচ্ছপ উদ্ধার

খাগড়াছড়ি প্রতিনিধি

সারাবাংলা

খাগড়াছড়ির বিভিন্ন পাহাড়ি বাজারে এখনো বিক্রির জন্য দেখা মিলছে বিলুপ্ত প্রায় হলুদ কচ্ছপের। সর্বশেষ দীঘিনালা উপজেলার বোয়ালখালী বাজারে

2026-07-13T15:23:13+00:00
2026-07-13T15:23:13+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
খাগড়াছড়িতে বাজার থেকে বিলুপ্তপ্রায় হলুদ কচ্ছপ উদ্ধার
খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ৩:২৩ পিএম   (ভিজিট : ৪২)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

খাগড়াছড়ির বিভিন্ন পাহাড়ি বাজারে এখনো বিক্রির জন্য দেখা মিলছে বিলুপ্ত প্রায় হলুদ কচ্ছপের। সর্বশেষ দীঘিনালা উপজেলার বোয়ালখালী বাজারে বিক্রির জন্য আনা একটি পাহাড়ি হলুদ কচ্ছপ উদ্ধার করেছে বন বিভাগ।

বিষয়টি নিশ্চিত করেছেন বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের (ডব্লিউসিসিইউ) পরিচালক মোহাম্মদ মিজানুর রহমান।

গতকাল বিকেলে দীঘিনালার বোয়ালখালী বাজারে কচ্ছপটি বিক্রির জন্য আনা হয়। স্থানীয় বন্যপ্রাণী সংরক্ষণে কাজ করা কয়েকজন স্বেচ্ছাসেবীর নজরে বিষয়টি এলে তারা বন বিভাগের সঙ্গে যোগাযোগ করেন।

খবর পেয়ে বন বিভাগের মেরুং রেঞ্জের ডেপুটি রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ জাফর উল্লাহ ঘটনাস্থলে পৌঁছে একটি পরিত্যক্ত মাছের ড্রামের ভেতর থেকে কচ্ছপটি উদ্ধার করেন।

এসময় জাফর উল্লাহ বলেন, ‘কচ্ছপটি বিলুপ্ত প্রায় প্রজাতির বিধায় বন বিভাগের হেফাজতে নেওয়া হয়েছে। প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা শেষে উপযুক্ত প্রাকৃতিক আবাসস্থলে অবমুক্ত করা হবে।’

কচ্ছপটি বিক্রির জন্য আনা ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘কচ্ছপটি যে বিলুপ্ত  প্রজাতির সে বিষয়ে আমার কোনো ধারণা ছিল না। না বুঝেই এটি ধরে বিক্রির জন্য বাজারে নিয়ে এসেছি।’

পাহাড়ি হলুদ কচ্ছপ বাংলাদেশের পার্বত্য বনাঞ্চলসহ দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে পাওয়া যায়। বন উজাড়, অবৈধ শিকার এবং বন্যপ্রাণী পাচারের কারণে এ প্রজাতির সংখ্যা দ্রুত কমে যাচ্ছে। 

প্রকৃতি সংরক্ষণবিষয়ক আন্তর্জাতিক সংস্থা আইইউসিএন তাদের লাল তালিকায় পাহাড়ি হলুদ কচ্ছপকে মহাবিপন্ন হিসেবে অন্তর্ভুক্ত করেছে। সংস্থাটির তথ্য অনুযায়ী, আবাসস্থল ধ্বংস ও অবৈধ বন্যপ্রাণী বাণিজ্যের কারণে এ প্রজাতি বিলুপ্তির চরম ঝুঁকিতে রয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy