খুলনায় মাটিতে পুঁতে রাখা ব্যক্তির লাশ উদ্ধার, স্বামী-স্ত্রী আটক

খুলনা ব্যুরো

সারাবাংলা

খুলনায় বাড়ির সামনে মাটিতে পুঁতে রাখা এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।সোমবার (১৩ জুলাই) দুপুরে হরিণটানা থানার রেলব্রিজ

2026-07-13T16:32:34+00:00
2026-07-13T16:32:34+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
খুলনায় মাটিতে পুঁতে রাখা ব্যক্তির লাশ উদ্ধার, স্বামী-স্ত্রী আটক
খুলনা ব্যুরো
প্রকাশ: সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ৪:৩২ পিএম   (ভিজিট : ৭২)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

খুলনায় বাড়ির সামনে মাটিতে পুঁতে রাখা এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। 

সোমবার (১৩ জুলাই) দুপুরে হরিণটানা থানার রেলব্রিজ বুলু ওয়েল আবাসিক এলাকার মুরাদ মোল্লার বাড়ির সামনে থেকে পুঁতে রাখা লাশটি মাটি খুঁড়ে উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ মুরাদ মোল্লা ও ফাল্গুনী খাতুন দম্পতিকে আটক করেছে।

তিন মাস আগে নিঁখোজ মারুফ নামে এক ব্যক্তির মরদেহ হতে পারে বলে প্রাথমিক ধারণা করছে পুলিশ।

হরিণটানা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: হেলাল উদ্দিন বলেন, এই দম্পতির মধ্যে প্রতিদিন ঝগড়া হতো। ঝগড়ার মাঝে তারা এই হত্যা নিয়ে একে অপরকে দোষারোপ করে। ফলে বিষয়টি জানাজানি হয়। 

সোমবার সকালে মুরাদ স্ত্রী ফাল্গুনীকে মারধর করলে, তিনি স্বামীর বিরুদ্ধে থানা পুলিশকে অবগত করেন এবং মারুফ হত্যা নিয়ে পুলিশকে তথ্য দেয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই দম্পতিকে আটক করে। 

এরপর তাদের দেখানো স্থানে মাটি খোঁড়া হয়। ধারণা করা হচ্ছে, লাশটি তিন মাস আগে গুম হওয়া মারুফের। বিষয়টি তদন্ত চলছে, পরবর্তীতে বিস্তারিত জানানো সম্ভব হবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy