রংপুরে জটিল রোগে আক্রান্তদের মাঝে অনুদানের চেক বিতরণ

স্টাফ রিপোর্টার, রংপুর

সারাবাংলা

রংপুরে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীদের অনুদানের চেক

2026-07-13T16:35:56+00:00
2026-07-13T16:35:56+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
রংপুরে জটিল রোগে আক্রান্তদের মাঝে অনুদানের চেক বিতরণ
স্টাফ রিপোর্টার, রংপুর
প্রকাশ: সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ৪:৩৫ পিএম   (ভিজিট : ৩৭)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

রংপুরে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীদের অনুদানের চেক বিতরণ করা হয়েছে। 

সোমবার  (১৩জুলাই) সকালে রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ মিলনায়তনে এক’শ রোগীর হাতে অনুদানের চেক তুলে দেন, রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন। রংপুর গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল আহসান সরকারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক অনিরুদ্ধ কুমার রায়, রংপুর গ্রুপের পরিচালক মোয়াজ্জেম হোসেন সরকার, অতিরিক্ত পরিচালক মিরাজুল মহসিন প্রমূখ।

রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন বলেন, রংপুর সমাজসেবা কার্যালয়ের তালিকাভূক্ত জটিল রোগে আক্রান্ত ৮’শ ব্যক্তির মধ্যে ২৫৬ জন এ প্লাস ক্যাটাগরির রোগীর মাঝে অনুদানের চেক সরকারিভাবে বিতরণ করা হয়েছে। 

এদিন বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে ১’শ জন এ প্লাস ক্যাটাগরির রোগীকে অনুদানের চেক দেয়া হলো। যারা চেক পাচ্ছেন তারা সকলেই সমাজসেবার তালিকাভূক্ত এবং চিকিৎসক দ্বারা নির্ধারিত ক্যাটাগরির রোগী। এখন পর্যন্ত জেলায় এ প্লাস ক্যাটাগরির রোগীদের চেক বিতরণ করা শেষ হয়নি। তাদের দ্রুতই এটি সম্পন্ন করা সম্ভব হবেবলে তিনি আশাবাদি।

তিনি বলেন, বিভিন্ন হাসপাতালে ছোট রোগের অপারেশন করতে গিয়ে রোগীর মৃত্যুর ঘটনা ঘটছে। এনেসথেশিয়লজিস্টের কাজ অন্য কেউ করায় রোগীর জ্ঞান ফিরছে না। তাই চিকিৎসকদের দায়িত্বশীলতার জায়গা থেকে মানুষের প্রতি মানবিক হতে হবে। মানুষের প্রতি ভাল ব্যবহারসহ সহানুভূতিশীল হতে হবে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy