প্রকাশ: সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ৪:৪২ পিএম (ভিজিট : ৭৮)

X
ছবি: প্রতিনিধি
টাঙ্গাইলের সখীপুরে মাদকবিরোধী অভিযানে ৫৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ৩১ হাজার টাকাসহ সুমন সিকদার (২২) ও শুভ সিকদার (২০) নামে দুই সহোদর ভাইকে আটক করেছে টাঙ্গাইল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যাললের সহকারী পরিচালক আহসানুল কবির বুলবুল জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৩ জুলাই) সকালে সখীপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের গড়গোবিন্দপুর (ময়থাচালা) এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
এসময় তাদের বাড়িঘর তল্লাশি করে ৫৮০ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ৩১ হাজার টাকা উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত আলামতসহ দুই ভাইকে আটক করা হয়। আটককৃত দুই ভাই সুমন ও শুভ ওই এলাকার সালাম সিকদারের ছেলে।
এ ঘটনায় পরিদর্শক মো. সাইফুর রহমান রানা বাদী হয়ে সখীপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক সাইদুর রহমান বলেন, মাদকের বিরুদ্ধে এ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।