প্রকাশ: সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ৪:৪৬ পিএম (ভিজিট : ৭৬)

X
ছবি: প্রতিনিধি
চট্টগ্রাম জেলা প্রশাসনের নিকট বন্যার্তদের জন্য বিপিসি'র অঙ্গ প্রতিষ্ঠানের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী হস্তান্তর করা হয়েছে।
রোববার বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের আওতাধীন ৪টি কোম্পানি যমুনা অয়েল পিএলসি, পদ্মা অয়েল পিএলসি, মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড এবং ইস্টার্ন রিফাইনারী পিএলসি, তাদের সিএসআর ফান্ড হতে বন্যার্তদের জন্য ২০০০ প্যাকেট ত্রাণ সামগ্রী চট্টগ্রাম জেলা প্রশাসনের নিকট হস্তান্তর করে।
প্রতিটি প্যাকেটে রয়েছে- চাল-৫ কেজি, ডাল-২ কেজি, সয়াবিন তৈল-১ লিটার, লবন- ১ কেজি, চিনি- ১ কেজি, বিস্কুট (এনার্জি প্লাস)- ফ্যামিলি সাইজ-১ প্যাকেট, নুডুলস (৪ প্যাকেট), ওরস্যালাইন-৬ পিস, সাবান (লাইফবয়)-২ পিস এবং চিড়া- ১ কেজি।
চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে সম্প্রতি সৃষ্ট বন্যাজনিত দুর্যোগ মোকাবেলায় উদ্ধার, ত্রাণ বিতরণ ও পুনর্বাসন কার্যক্রমের সমন্বয় ও তদারকির দায়িত্বপ্রাপ্ত মাননীয় প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এ সময় উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসনের পক্ষে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক ত্রাণ সামগ্রী গ্রহণ করেন।
কোম্পানিসমুহের ব্যবস্থাপনা পরিচালকগণ যথাক্রমে- মোঃ ইউসুফ হোসেন ভূঁইয়া, মোঃ শরীফ হাসনাত, মোঃ মফিজুর রহমান এবং মোঃ শাহীবুল হাসান এ সময়ে উপস্থিত থেকে উক্ত ত্রাণ সামগ্রী হস্তান্তর সম্পন্ন করেন।