৫০ থেকে ১০১ শয্যায় উন্নীত হচ্ছে সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি

সারাবাংলা

বগুড়ার সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা থেকে ১০১ শয্যায় উন্নীত করার সরকারি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্বাস্থ্য ও

2026-07-13T17:04:18+00:00
2026-07-13T17:04:18+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
৫০ থেকে ১০১ শয্যায় উন্নীত হচ্ছে সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
সোনাতলা (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ৫:০৪ পিএম   (ভিজিট : ৩৪)
ফাইল ছবি
X

ফাইল ছবি

বগুড়ার সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা থেকে ১০১ শয্যায় উন্নীত করার সরকারি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের জারি করা এক সরকারি পত্রে এ তথ্য জানানো হয়েছে। এ ঘোষণায় উপজেলার সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ও আশার সঞ্চার হয়েছে।

সরকারি পত্র অনুযায়ী, দেশের বিদ্যমান ৪১৮টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পর্যায়ক্রমে ১০১ শয্যায় উন্নীত করা হবে। পাশাপাশি দেশের ১৩টি উপজেলায় নতুন ১০১ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স স্থাপনেরও অনুমোদন দেওয়া হয়েছে। এ লক্ষ্যে প্রয়োজনীয় উন্নয়ন প্রকল্প (ডিপিপি) প্রণয়ন এবং জনবল সৃষ্টির প্রস্তাব পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে।

স্বাস্থ্যসেবা বিভাগের প্রকাশিত তালিকায় রাজশাহী বিভাগের বগুড়া জেলার সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নাম অন্তর্ভুক্ত হয়েছে। তালিকার ১৬৯ নম্বরে থাকা এ স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা থেকে ১০১ শয্যায় উন্নীত করার সিদ্ধান্ত নিশ্চিত করা হয়েছে। একই প্রকল্পের আওতায় বগুড়ার সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সও ১০১ শয্যায় উন্নীত হচ্ছে।

সংশ্লিষ্টদের মতে, এ প্রকল্প বাস্তবায়িত হলে সোনাতলা উপজেলার স্বাস্থ্যসেবায় উল্লেখযোগ্য পরিবর্তন আসবে। শয্যা সংখ্যা বৃদ্ধির পাশাপাশি চিকিৎসক, নার্স ও অন্যান্য জনবলের পদ সৃষ্টি ও নিয়োগ, আধুনিক চিকিৎসা সরঞ্জাম সংযোজন, অবকাঠামো উন্নয়ন এবং রোগী ভর্তি সক্ষমতা বাড়ানোর সুযোগ তৈরি হবে। ফলে দীর্ঘদিনের চিকিৎসাসেবা সংকট অনেকটাই কাটিয়ে ওঠা সম্ভব হবে।

উল্লেখ্য, এ সংক্রান্ত সরকারি চিঠি ও অনুমোদিত তালিকার কপি বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনের সংসদ সদস্য কাজী রফিকুল ইসলাম তার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন।

স্বাস্থ্যসেবা নিতে আসা রোগীর স্বজন রমজান আলী বলেন, "হাসপাতালটি ১০১ শয্যায় উন্নীত হওয়ায় আমরা খুবই খুশি। তবে শুধু শয্যা বাড়ালেই হবে না, পর্যাপ্ত চিকিৎসক, ওষুধ ও প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার সুবিধাও নিশ্চিত করতে হবে। তাহলেই সাধারণ মানুষ প্রকৃত সুফল পাবে।"

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন কবিরাজ বলেন, "৫০ শয্যা থেকে ১০১ শয্যায় উন্নীত হলে সরকারি মানদণ্ড অনুযায়ী প্রয়োজনীয় জনবল সৃষ্টি ও পদায়ন এবং প্রয়োজনীয় লজিস্টিক সুবিধা পাওয়া সাপেক্ষে সোনাতলাবাসী আরও উন্নত ও মানসম্মত চিকিৎসাসেবা পাবেন বলে আমরা আশা করছি।"

তিনি আরও বলেন, "উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ জন আনসার সদস্য নিয়োগ দেওয়ায় মাননীয় সংসদ সদস্য আলহাজ কাজী রফিকুল ইসলামের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি।"





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy