ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ালো চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়ন

স্টাফ রিপোর্টার, চুয়াডাঙ্গা

সারাবাংলা

সাম্প্রতিক সময়ে টানা ভারী বর্ষণে চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলার সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা ও বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়ে

2026-07-13T18:28:13+00:00
2026-07-13T18:28:13+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ালো চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়ন
স্টাফ রিপোর্টার, চুয়াডাঙ্গা
প্রকাশ: সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ৬:২৮ পিএম   (ভিজিট : ৪৫)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

সাম্প্রতিক সময়ে টানা ভারী বর্ষণে চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলার সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা ও বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়ে অসংখ্য পরিবার চরম দুর্ভোগে পড়েছে। বিশেষ করে দিনমজুর, নিম্নআয়ের ও অসহায় মানুষের স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে।

এরই ধারাবাহিকতায় চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়ন মানবিক দায়িত্ববোধ ও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে সোমবার (১৩ জুলাই ) ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত ও অসহায় পরিবারের মাঝে ত্রাণসামগ্রী ও খাদ্য সহায়তা বিতরণ করে। 

চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক ও অধিনায়ক লে.কর্ণেল নাজমুল হাসান এ দিন বিকাল পৌনে ৪টায় পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, ক্ষতিগ্রস্ত ৬০টি পরিবারের হাতে চাল, ডাল,আলু, তেলসহ প্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেয়া হয়, যাতে তারা দুর্যোগকালীন এই কঠিন সময়ে ন্যূনতম খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে পারে। 
ত্রাণ বিতরণকালে বিজিবি সদস্যরা ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজখবর নেন এবং তাদের প্রয়োজনীয় সহযোগীতা প্রদানের আশ্বাস দেন। স্থানীয় জনগণ বিজিবির এ মানবিক উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত জানায় এবং দুর্যোগকালে সাধারণ মানুষের পাশে থাকার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে।

সীমান্তবর্তী জনগণের সঙ্গে পারস্পরিক আস্থা, সহযোগীতা ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক জোরদার করার মাধ্যমে সীমান্ত এলাকায় শান্তি, সামাজিক স্থিতিশীলতা এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করতেও এ ধরনের মানবিক কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একই সঙ্গে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনাব্যবস্থাকে শক্তিশালী করতেও বিজিবির এ ধরনের উদ্যোগ কার্যকর অবদান রাখছে।
তিনি আরো বলেন, বিজিবি শুধু সীমান্তের নিরাপত্তাই নিশ্চিত করে না প্রাকৃতিক দুর্যোগ ও জাতীয় সংকটের সময় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোও আমাদের নৈতিক ও মানবিক দায়িত্ব। সীমান্ত সুরক্ষা, চোরাচালান ও মানবপাচার প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ নিয়ন্ত্রণ এবং অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় বিজিবি সর্বদা প্রস্তুত রয়েছে। ভবিষ্যতেও যে কোনো দুর্যোগ ও সংকটময় পরিস্থিতিতে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy