দেশসেরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নির্বাচিত এস এম মোখলেসুর রহমান

মান্দা (নওগাঁ) প্রতিনিধি

সারাবাংলা

নওগাঁর মান্দা উপজেলার ৯ নম্বর তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম মোখলেসুর রহমান (কামরুল) স্বাস্থ্যসেবা, নারী ও শিশু

2026-07-13T18:51:07+00:00
2026-07-13T18:51:07+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
দেশসেরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নির্বাচিত এস এম মোখলেসুর রহমান
মান্দা (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ৬:৫১ পিএম   (ভিজিট : ৪৫)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

নওগাঁর মান্দা উপজেলার ৯ নম্বর তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম মোখলেসুর রহমান (কামরুল) স্বাস্থ্যসেবা, নারী ও শিশু কল্যাণ, পরিবার পরিকল্পনা বাস্তবায়নসহ সাতটি মূল্যায়ন সূচকে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ দেশসেরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ উপলক্ষে রোববার (১২ জুলাই) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত জাতীয় অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাঁর হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। এছাড়া স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, নারী ও শিশু স্বাস্থ্যসেবা, পরিবার পরিকল্পনা, জনসংখ্যা নিয়ন্ত্রণ, স্বাস্থ্যসেবা সম্প্রসারণ, মাতৃস্বাস্থ্য, প্রজনন স্বাস্থ্য এবং জনসচেতনতা এই সাতটি মূল্যায়ন সূচকে উল্লেখযোগ্য সাফল্যের ভিত্তিতেই তাঁকে এ জাতীয় সম্মাননায় ভূষিত করা হয়।

জাতীয় এ সম্মাননা অর্জনের পর এক প্রতিক্রিয়ায় এস এম মোখলেসুর রহমান (কামরুল) বলেন, “এই সম্মান তেঁতুলিয়া ইউনিয়নের সর্বস্তরের মানুষের। তাদের সহযোগিতা, আস্থা ও ভালোবাসা ছাড়া এ অর্জন সম্ভব হতো না। ভবিষ্যতেও সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে জনগণের কল্যাণে কাজ করে যেতে চাই।”

এদিকে তার এ গৌরবময় অর্জনে তেঁতুলিয়া ইউনিয়নসহ পুরো মান্দা উপজেলায় আনন্দের আবহ সৃষ্টি হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সর্বস্তরের মানুষ তাঁকে আন্তরিক অভিনন্দন জানিয়ে তাঁর উত্তরোত্তর সাফল্য কামনা করেছেন।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy