প্রকাশ: সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ৬:৫৩ পিএম (ভিজিট : ৪৯)

X
ছবি: প্রতিনিধি
গাজীপুরের টঙ্গীতে বাংলাদেশ জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক দল (রেজি: বি/ ১৭৬৫) টঙ্গী শাখার নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ জুলাই) বিকেলে টঙ্গী রেলওয়ে জংশনের নবনির্মিত ভবনের সামনে এই সভা অনুষ্ঠিত হয়।
টঙ্গী রেলওয়ে শ্রমিক দলের নবগঠিত কমিটির সভাপতি জহিরুল ইসলামের সভাপতিত্বে ও সম্পাদক খোরশেদ আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শ্রমিক দলের কার্যকরি সভাপতি সালাউদ্দিন সরকার।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, রেলওয়ে শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির এজিএস ইমরুল কায়েস পলাশ।
এসময় আরো উপস্থিত ছিলেন, টঙ্গী পূর্ব থানা বিএনপির সাবেক সভাপতি সরাফত হোসেন, গাজীপুর মহানগর শ্রমিক দলের সদস্য সচিব আব্দুল মোমেন, ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলের যুগ্ম আহবায়ক জিল্লুর রহমান, নবগঠিত কমিটির কার্যকরী সভাপতি রাজিব খান, অতিরিক্ত সম্পাদক শহিদুল ইসলাম, সংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীনসহ রেলওয়ে শ্রমিক দলের নবগঠিত কমিটির নেতাকর্মীবৃন্দ।
এসময় প্রধান অতিথির বক্তব্যে সালাউদ্দিন সরকার বলেন, টঙ্গী রেলওয়ে জংশন এলাকায় এখন টঙ্গীর সবচেয়ে অবহেলিত অঞ্চল। এই এলাকার সামাজিক উন্নয়ন ও রেলওয়ে জংশন এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে রেলওয়ে শ্রমিক দলকে দ্বায়িত্ব পালন করতে হবে।
বিশেষ করে টঙ্গী জংশন ব্যবহারকারী যাত্রীদের নিরাপত্তা ও নির্বিঘ্নে যাতায়াতের ব্যবস্থা করতে হবে। পাশাপাশি টঙ্গী রেলওয়ে জংশনকে মাদক মুক্ত করে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে।