সৈয়দপুরে থাই-ভিসা প্রতারণার অভিযোগে যুবক আটক

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি

সারাবাংলা

নীলফামারীর সৈয়দপুরে শহরের ইসলাম বাগ এলাকা থেকে রোববার (১২ জুলাই) সন্ধ্যায় থাই-ভিসা প্রতারণায় জড়িত থাকার অভিযোগে সাহিদ (২৮)

2026-07-13T21:23:39+00:00
2026-07-13T21:23:39+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
সৈয়দপুরে থাই-ভিসা প্রতারণার অভিযোগে যুবক আটক
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ৯:২৩ পিএম   (ভিজিট : ৪২)
যুবক আটক
X

যুবক আটক

নীলফামারীর সৈয়দপুরে শহরের ইসলাম বাগ এলাকা থেকে রোববার (১২ জুলাই) সন্ধ্যায় থাই-ভিসা প্রতারণায় জড়িত থাকার অভিযোগে সাহিদ (২৮) নামে এক যুবককে আটক করে সোমবার (১৩ জুলাই) সকালে নীলফামারী আদালতে পাঠানো হয়েছে।  

পুলিশ জানিয়েছে, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তার ব্যবহৃত ৩টি এন্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়েছে। এ ঘটনায় সাইবার ক্রাইম ও প্রতারণা সংক্রান্ত আইন ২০২৫ এর আলোকে মামলা দায়ের করা হয়েছে। মামলা নং ১৭। 

পুলিশ আরো জানায়, গ্রেফতারকৃতের বাড়ি নীলফামারী সদরের ঢেলাপীরে হলেও সৈয়দপুর শহরের ইসলাম বাগের শশুরবাড়িতে ঘরজামাই হিসাবে বাস করতো। অভিযোগ রয়েছে, গ্রেফতারকৃত যুবক তার স্ত্রী আয়েশা ওরফে বাবলিসহ স্বামী-স্ত্রী মিলে থাই-ভিসা প্রতারণার সাথে দীর্ঘদিন থেকে জড়িত। তবে স্ত্রী আয়েশা ওরফে বাবলি তার ব্যাপারে আনিত অভিযোগ অস্বীকার করেছেন। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy