শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল পাপুয়া নিউগিনি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে পাপুয়া নিউগিনি। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ জানিয়েছে, ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৪।স্থানীয় সময় সোমবার

2026-07-13T21:58:16+00:00
2026-07-14T03:39:29+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল পাপুয়া নিউগিনি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ৯:৫৮ পিএম  আপডেট: ১৪.০৭.২০২৬ ৩:৩৯ এএম  (ভিজিট : ২৭৫৮)
প্রতীকী ছবি
X

প্রতীকী ছবি

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে পাপুয়া নিউগিনি। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ জানিয়েছে, ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৪। 

স্থানীয় সময় সোমবার (১৩ জুলাই) পাপুয়া নিউগিনির মানুস প্রদেশে শক্তিশালী ভূমিকম্পটি আঘাত হানে। 

মার্কিন প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র জানিয়েছে, ভূমিকম্পটির গভীরতা ছিল ১০ কিলোমিটার। ভূমিকম্প আঘাত হানার পর পরই সুনামি সতর্কতা জারি করা হয়। তবে পরবর্তীতে সুনামি সতর্কতা তুলে নেওয়া হয়েছে।

মার্কিন প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র জানিয়েছে, সকল উপলব্ধ তথ্যের ভিত্তিতে বলা যায় ভূমিকম্পের পর সুনামির হুমকি এখন কেটে গেছে। নিকটতম পর্যবেক্ষণ স্থানে কোনো সুনামি আঘাত হানেনি বলেও জানানো হয়।

স্থানীয় এক বাসিন্দা বলেন, তিনি ভূমিকম্পের পর সেখানে কোনো ক্ষয়ক্ষতি দেখতে পাননি। তিনি বলেন, আমরা এখানে ভূমিকম্প অনুভব করেছি। তবে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি এবং কাউকে সরিয়ে নেওয়ারও প্রয়োজন হয়নি।

উল্লেখ্য, প্রশান্ত মহাসাগরীয় রিং অব ফায়ারে অবস্থানের কারণে পাপুয়া নিউ গিনিতে প্রায়ই ভূমিকম্প আঘাত হানে।





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy