সানভ্যালি আবাসনে ‘স্বদেশ মার্ট’, কেনাকাটা এখন আরও স্বাচ্ছন্দ্যময়

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

সানভ্যালি আবাসনের বাসিন্দাদের দৈনন্দিন জীবনকে আরও স্বাচ্ছন্দ্যময় করতে চালু হলো ‘স্বদেশ মার্ট’। স্বদেশ প্রপার্টিস লিমিটেডের এই নতুন উদ্যোগের

2026-07-14T00:40:50+00:00
2026-07-14T00:40:50+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
সানভ্যালি আবাসনে ‘স্বদেশ মার্ট’, কেনাকাটা এখন আরও স্বাচ্ছন্দ্যময়
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬, ১২:৪০ এএম   (ভিজিট : ১৯)
স্বদেশ প্রপার্টিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ড. এম. এ. কাইয়ুম
X

স্বদেশ প্রপার্টিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ড. এম. এ. কাইয়ুম

সানভ্যালি আবাসনের বাসিন্দাদের দৈনন্দিন জীবনকে আরও স্বাচ্ছন্দ্যময় করতে চালু হলো ‘স্বদেশ মার্ট’। স্বদেশ প্রপার্টিস লিমিটেডের এই নতুন উদ্যোগের উদ্বোধনের মাধ্যমে আবাসন প্রকল্পের বাসিন্দাদের জন্য নিত্যপ্রয়োজনীয় পণ্য সহজলভ্য করার পথ আরও প্রসারিত হলো।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে ‘স্বদেশ মার্টের’ শুভ উদ্বোধন করেন স্বদেশ প্রপার্টিস লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ড. এম. এ. কাইয়ুম।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘স্বদেশ মার্ট’ শুধু একটি সুপারশপ নয়, এটি আমাদের গ্রাহকদের প্রতি অঙ্গীকারের প্রতিফলন। আমরা চাই সানভ্যালি আবাসনের বাসিন্দারা তাদের নিত্যপ্রয়োজনীয় সব পণ্য এক ছাদের নিচে সহজে, সাশ্রয়ী মূল্যে এবং নিশ্চিন্তে কিনতে পারেন। মানসম্মত পণ্য, সৎ ব্যবসায়িক নীতি ও সর্বোচ্চ গ্রাহকসেবাই হবে স্বদেশ মার্টের মূল লক্ষ্য।

ব্যবস্থাপনা পরিচালক বলেন, ‘স্বদেশ প্রপার্টিস লিমিটেড’ শুধু আবাসন নির্মাণেই সীমাবদ্ধ নয়; আমরা একটি আধুনিক, নিরাপদ ও সেবানির্ভর জীবনযাত্রার পরিবেশ গড়ে তুলতে কাজ করছি। সেই ধারাবাহিকতায় স্বদেশ মার্টের যাত্রা একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ভবিষ্যতে আরও উন্নত সেবা, পণ্যের বৈচিত্র্য এবং প্রযুক্তিনির্ভর সুবিধার মাধ্যমে আমরা।

উদ্বোধন শেষে তিনি স্বদেশ মার্ট ঘুরে দেখেন এবং সেখানে প্রদর্শিত বিভিন্ন পণ্যের মান, সংরক্ষণ ব্যবস্থা ও সার্বিক পরিবেশ পরিদর্শন করেন। এ সময় তিনি বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্য ক্রয় করেন।

এসময় উপস্থিত ছিলেন, স্বদেশ প্রপার্টিস লিমিটেড-এর চেয়ারম্যান ও স্বদেশ প্রতিদিনের সম্পাদক মো. মজিবুর রহমান চৌধুরী, স্বদেশ প্রপার্টিস লিমিটেড-এর নির্বাহী পরিচালক কর্নেল মো. রকিবুল হক (অব.) সহ আরও অনেকে।






Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy