প্রকাশ: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬, ১১:২২ এএম (ভিজিট : ৫০)

X
ছবি: প্রতিনিধি
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় বিভিন্ন বাজারে কাচা মরিচের কেজি এখন দুইশত টাকা কেজি হিসেবে বিক্রি করা হচ্ছে। কাচা মরিচের ঝাল উপজেলার সর্বত্রই বিরাজ করছে। ফলে ক্রেতাদের ভিতরে চাপা ক্ষোভ বিরাজ করছে।
সরেজমিনে ঘুরে বাজার গিয়ে দেথা যায় সারা বাংলাদেশে টানা ভারী বর্ষনে জন জীবন বিপর্যস্ত হওয়ার কারনে ঘাটাইল উপজেলা উপজেলার বিভিন্ন বাজার এ প্রভাব পড়েছে।
শুধু কাঁচা মরিচে প্রভাব নয় সব ধরনের সবজির দাম বেড়েছে। কারন হিসেবে টানা ভারী বর্ষনে কাচামাল আমদানি কমে যাওয়ায় হুহু করে দাম বাড়ছে বলে সবজি ব্যবসায়ীরা জানান। রাতে পৌর এলাকার কলেজ মোড়ে গিয়ে দেখা এক সপ্তাহ আগে কাঁচা মরিচের কেজি যেখানে একশত টাকা বিক্রি করা হতো সেখানে সেই কাচা মরিচ এখন দুইশত টাকায় বিক্রি করা হচ্ছে।
টানা ভারী বর্ষনে বিভিন্ন জায়গায় মরিচের বাগান তলিয়ে যাওয়ার কারনে বাজারে মরিচের দাম বৃদ্ধি পেয়েছে বলে সবজি ব্যবসায়ী মাসুদ জানান।
আরেক ব্যবসায়ী জানান এখানে আকটু কমে বিক্রি হচ্ছে কিছু কিছু বাজারে ২৪০টাকায় বিক্রি হচ্ছে।