বন্যাদুর্গত মানুষের পাশে সিলেট রেঞ্জ পুলিশ, রাজনগরে ত্রাণ বিতরণ

রাজনগর (মৌলভীবাজার) প্রতিনিধি

সারাবাংলা

বন্যাদুর্গত মানুষের দুর্ভোগ লাঘবে মানবিক উদ্যোগের অংশ হিসেবে বাংলাদেশ পুলিশের সিলেট রেঞ্জের পক্ষ থেকে মৌলভীবাজারের রাজনগর উপজেলার টেংরা

2026-07-14T13:13:49+00:00
2026-07-14T13:13:49+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
বন্যাদুর্গত মানুষের পাশে সিলেট রেঞ্জ পুলিশ, রাজনগরে ত্রাণ বিতরণ
রাজনগর (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬, ১:১৩ পিএম   (ভিজিট : ৮৮)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

বন্যাদুর্গত মানুষের দুর্ভোগ লাঘবে মানবিক উদ্যোগের অংশ হিসেবে বাংলাদেশ পুলিশের সিলেট রেঞ্জের পক্ষ থেকে মৌলভীবাজারের রাজনগর উপজেলার টেংরা ইউনিয়নের একামধু বন্যাকবলিত এলাকায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ১০টায় একামধু মনু নদীর তীরে আয়োজিত এ ত্রাণ বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের সিলেট রেঞ্জের ডিআইজি ড. মোহাম্মদ জিল্লুর রহমান। তিনি বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন এবং তাদের সার্বিক খোঁজখবর নেন। এ সময় তিনি বলেন, দুর্যোগকালে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো বাংলাদেশ পুলিশের দায়িত্ব ও অঙ্গীকার। বন্যাকবলিত মানুষের প্রয়োজন অনুযায়ী মানবিক সহায়তা অব্যাহত থাকবে।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি আনোয়ার হোসেন,মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মনিরুল ইসলাম,অতিরিক্ত পুলিশ সুপার আসিফ মহিউদ্দিন,নোবেল চাকমা ও আবুল খায়ের,রাজনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদ উদ্দিন আহমেদ ভুঁইয়া এবং সিলেট রেঞ্জ,মৌলভীবাজার জেলা ও রাজনগর থানার পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

এ সময় বন্যাকবলিত এলাকার অসহায় ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের মধ্যে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। স্থানীয় বাসিন্দারা দুর্যোগের এই সময়ে বাংলাদেশ পুলিশের মানবিক উদ্যোগকে স্বাগত জানান এবং এমন সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানান।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy