নেছারাবাদে মাদক সেবন, যুবকের কারাদণ্ড
নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬, ২:১১ পিএম (ভিজিট : ৪৫)

X
ছবি: প্রতিনিধি
পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় গাঁজা সেবনের অপরাধে এক যুবককে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গতকাল রাত প্রায় ১০টার দিকে অলংকারকাঠি ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়। এ সময় মাদকদ্রব্য গাঁজা সেবনের দায়ে মো. দ্বিপু (২৩) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন নেছারাবাদ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রায়হান মাহমুদ। অভিযানে নেছারাবাদ থানা পুলিশের একটি দল সহযোগিতা করে।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং সমাজ থেকে মাদকের বিস্তার রোধে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।