বিরল রোগে আক্রান্ত আবু বক্কর, চিকিৎসায় হাত বাড়ানোর আহ্বান

মনিরুজ্জামান মনির, শেরপুর প্রতিনিধি

সারাবাংলা

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নন্নী ইউনিয়নের আমলাতুলি গ্রামের বাসিন্দা মো. সাইদুল ইসলামের একমাত্র ছেলে মো. আবু বক্কর (২৫) দীর্ঘ

2026-07-14T14:13:15+00:00
2026-07-14T14:22:19+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
বিরল রোগে আক্রান্ত আবু বক্কর, চিকিৎসায় হাত বাড়ানোর আহ্বান
মনিরুজ্জামান মনির, শেরপুর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬, ২:১৩ পিএম  আপডেট: ১৪.০৭.২০২৬ ২:২২ পিএম  (ভিজিট : ৬২)
মো. আবু বক্কর
X

মো. আবু বক্কর

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নন্নী ইউনিয়নের আমলাতুলি গ্রামের বাসিন্দা মো. সাইদুল ইসলামের একমাত্র ছেলে মো. আবু বক্কর (২৫) দীর্ঘ ১৭ বছর ধরে একটি বিরল শারীরিক সমস্যায় ভুগছেন। মাত্র ৮ বছর বয়সে তার একটি পা অস্বাভাবিকভাবে ফুলতে শুরু করে। সময়ের সঙ্গে সঙ্গে পায়ের আকার ও ওজন এতটাই বেড়ে গেছে যে বর্তমানে স্বাভাবিকভাবে হাঁটাচলা করাই তার জন্য অত্যন্ত কষ্টকর হয়ে পড়েছে।

পরিবার সূত্রে জানা গেছে, ছেলের সুস্থতার আশায় তারা জেলা ও বিভাগীয় পর্যায়ের বিভিন্ন চিকিৎসকের শরণাপন্ন হয়েছেন। তবে কোনো চিকিৎসাতেই আশানুরূপ ফল মেলেনি। বরং সময়ের সঙ্গে সঙ্গে তার শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে। পরিবারের দাবি, পূর্বে নেওয়া কিছু চিকিৎসার পর পায়ের ফোলাভাব আরও বেড়ে যায়।

আবু বক্করের বাবা মো. সাইদুল ইসলাম জানান, ২০২২ সালে উন্নত চিকিৎসার জন্য ছেলেকে ভারতের চেন্নাই নেওয়া হয়েছিল। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা শেষে জানান, তাকে সুস্থ করতে কয়েক ধাপে অস্ত্রোপচার প্রয়োজন। এসব অস্ত্রোপচারে আনুমানিক ১৫ থেকে ২০ লাখ টাকা ব্যয় হবে, যা তাদের পরিবারের পক্ষে বহন করা একেবারেই অসম্ভব।

বর্তমানে আবু বক্কর বাড়িতেই অবস্থান করছেন। পায়ের অতিরিক্ত ওজনের কারণে তিনি স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারেন না। কর্মসংস্থানের সুযোগও হারিয়েছেন। সীমিত পরিসরে পরিবারের ছোটখাটো কাজে সহযোগিতা করার চেষ্টা করলেও দৈনন্দিন জীবনযাপন তার জন্য অত্যন্ত কষ্টসাধ্য হয়ে উঠেছে।

অসহায় বাবা মো. সাইদুল ইসলাম সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, সমাজের বিত্তবান ব্যক্তি, বিভিন্ন মানবিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের কাছে ছেলের চিকিৎসার জন্য আর্থিক সহায়তার আবেদন জানিয়েছেন। তিনি বলেন, “আমার ছেলেটা যদি প্রয়োজনীয় চিকিৎসা পেত, তাহলে হয়তো স্বাভাবিক জীবনে ফিরতে পারত। আমাদের পক্ষে এত টাকা জোগাড় করা সম্ভব নয়। সমাজের বিত্তবানদের কাছে সহযোগিতা কামনা করছি।”

স্থানীয়দেরও প্রত্যাশা, সরকারি সহায়তা ও সমাজের মানবিক মানুষের সহযোগিতা পেলে আবু বক্করের উন্নত চিকিৎসার ব্যবস্থা করা সম্ভব হবে এবং দীর্ঘ ১৭ বছরের দুর্বিষহ জীবন থেকে মুক্তি পেয়ে তিনি আবারও স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন।সহায়তার জন্য যোগাযোগ:





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy