ঘোড়াঘাটে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার রোধে জনসচেতনতামূলক সভা

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি

সারাবাংলা

দিনাজপুরের ঘোড়াঘাটে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য, গুজব ও অপপ্রচারের বিস্তার রোধে জনসচেতনতা বৃদ্ধি এবং কার্যকর প্রতিরোধমূলক উদ্যোগ গ্রহণের

2026-07-14T14:17:51+00:00
2026-07-14T14:17:51+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
ঘোড়াঘাটে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার রোধে জনসচেতনতামূলক সভা
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬, ২:১৭ পিএম   (ভিজিট : ৩৩)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

দিনাজপুরের ঘোড়াঘাটে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য, গুজব ও অপপ্রচারের বিস্তার রোধে জনসচেতনতা বৃদ্ধি এবং কার্যকর প্রতিরোধমূলক উদ্যোগ গ্রহণের লক্ষ্যে সরকারি কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-প্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিদের অংশগ্রহণে এক জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মাসুদ রানা সঞ্চালনায় এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ রুবাইয়া তানজিনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আবদুল আল মামুন কাওসার শেখ, ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম, ঘোড়াঘাট সরকারি কলেজের অধ্যক্ষ এস. এম. মনিরুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রিয়াঙ্কা কুণ্ডু, উপজেলা প্রকৌশলী মো. সিরাজুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আফজাল হোসেন, একাডেমিক সুপারভাইজার ধীরাজ সরকার এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. মাহফুজার রহমান লাবলুসহ অনেকে।

আলোচনা সভায় বক্তারা বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য, গুজব ও অপপ্রচারের বিস্তার সমাজে বিভ্রান্তি, অসহিষ্ণুতা ও অস্থিরতা সৃষ্টি করে। কোনো তথ্য, ছবি বা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার বা শেয়ার করার আগে অবশ্যই তার সত্যতা যাচাই করা উচিত। গুজব ও অপপ্রচার রোধে সমাজের সর্বস্তরের মানুষকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তারা।

ক্যাপশন: ঘোড়াঘাটে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার রোধে জনসচেতনতামূলক সভায় বক্তব্য রাখছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ রুবাইয়া তানজিন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy