পাবনায় ট্রেনে কাটা পড়ে এক নারীর মৃত্যু

স্টাফ রিপোর্টার, পাবনা

সারাবাংলা

পাবনায় সিঙ্গা বাজার এলাকায় ট্রেনে কাটা পড়ে এক নারীর মৃত্যু হয়েছে।আজ মঙ্গলবার (১৪ জুলাই) সকালে পাবনা-ঢালারচর-মাজগ্রাম রেলপথের সিঙ্গা

2026-07-14T15:09:33+00:00
2026-07-14T15:09:33+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
পাবনায় ট্রেনে কাটা পড়ে এক নারীর মৃত্যু
স্টাফ রিপোর্টার, পাবনা
প্রকাশ: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬, ৩:০৯ পিএম   (ভিজিট : ৩৩)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

পাবনায় সিঙ্গা বাজার এলাকায় ট্রেনে কাটা পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। 

আজ মঙ্গলবার (১৪ জুলাই) সকালে পাবনা-ঢালারচর-মাজগ্রাম রেলপথের সিঙ্গা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নারী পাবনা সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নের বিল ভাদুরিয়ার বাসিন্দা অনু আক্তার (৪২)। 

রেলওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে নিজের বাড়ি থেকে পাবনা শহরের পাশে সিঙ্গা বাজারে যাওয়ার জন্য বের হন অনু আক্তার। সিঙ্গা বাজার এলাকায় রেললাইন পার হওয়ার সময় বেড়া উপজেলার ঢালারচর থেকে ছেড়ে আসা ‘ঢালারচর এক্সপ্রেস’ ট্রেনের নিচে পড়েন তিনি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

খবর পেয়ে পাবনা সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং ঈশ্বরদী রেলওয়ে (জিআরপি) পুলিশকে বিষয়টি জানায়। পরে রেলওয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

ঈশ্বরদী রেলওয়ে (জিআরপি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান বলেন, আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy