ঝালকাঠিতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

গাজী গিয়াস উদ্দিন বশির, ঝালকাঠি

সারাবাংলা

ঝালকাঠি শহরের কাঁসারিপট্টি এলাকায় অন্তর দে নামের ২৪ বছর বয়সী এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।মঙ্গলবার দুপুরে

2026-07-14T16:08:13+00:00
2026-07-14T16:08:13+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
ঝালকাঠিতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
গাজী গিয়াস উদ্দিন বশির, ঝালকাঠি
প্রকাশ: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬, ৪:০৮ পিএম   (ভিজিট : ৬৩)
ফাইল ছবি
X

ফাইল ছবি

ঝালকাঠি শহরের কাঁসারিপট্টি এলাকায় অন্তর দে নামের ২৪ বছর বয়সী এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। 

মঙ্গলবার দুপুরে পৌর এলাকার কাশারীপট্টিস্থ নিজ বাসা থেকে ঐ যুবকের মরদেহটি উদ্ধার করেছে পুলিশ।

নিহতের প্রতিবেশী ও স্বজনরা জানিয়েছে, 'পরিবারের সদস্যরা ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় অন্তরকে দেখতে পেয়ে পার্শবর্তী লোকজন ও পুলিশকে খবর দেয়।  

ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে নিহতের ময়না তদন্তের জন্য লাশ ঝালকাঠি সদর হাসপাতালে পাঠায়।

নিহত অন্তর ঐ এলাকার নির্মাণ চন্দ্র দে তরুনীর ছেলে।

মৃত্যুর কারণ সম্পর্কে বিভিন্ন ধরনের ধারণা থাকলেও এখনই কোনো নির্দিষ্ট সিদ্ধান্তে পৌঁছানো যাচ্ছে না। প্রকৃত কারণ নিশ্চিত করতে তদন্ত করছে পুলিশ। 

সদর থানার ওসি মাহমুদ হোসেন বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। আপাততো একটি অপমৃত্যু মামলা রুজু করা হচ্ছে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy