ভালুকায় আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা করল জামায়াত

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

সারাবাংলা

আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহের ভালুকা উপজেলার ১১টি ইউনিয়নের মধ্যে ১০টিতে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থীদের

2026-07-14T16:38:08+00:00
2026-07-14T16:42:40+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
ভালুকায় আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা করল জামায়াত
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬, ৪:৩৮ পিএম  আপডেট: ১৪.০৭.২০২৬ ৪:৪২ পিএম  (ভিজিট : ২৯০)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহের ভালুকা উপজেলার ১১টি ইউনিয়নের মধ্যে ১০টিতে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থীদের চূড়ান্ত তালিকা ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। উপজেলা শাখার পক্ষ থেকে প্রথমবারের মতো সব ইউনিয়নে একযোগে প্রার্থী চূড়ান্ত করা হয়েছে বলে দলটির নেতারা জানিয়েছেন।

ভালুকা উপজেলা জামায়াতে ইসলামীর আমির সাইফ উল্লাহ পাঠান তাঁর ব্যক্তিগত ফেসবুক আইডিতে প্রার্থীদের নাম প্রকাশ করেন। তিনি জানান, উন্নয়ন, ন্যায় ও ইনসাফভিত্তিক স্থানীয় সরকার প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে দলীয় প্রার্থীদের মনোনয়ন দেওয়া হয়েছে।

ঘোষিত তালিকা অনুযায়ী, ১ নম্বর উথুরা ইউনিয়নে মো. বাবুল হোসাইন, ২ নম্বর মেদুয়ারী ইউনিয়নে মো. এমরান হোসেন, ৪ নম্বর ধীতপুর ইউনিয়নে খন্দকার খুররম, ৫ নম্বর বিরুনিয়া ইউনিয়নে ডা. জহিরুল ইসলাম, ৬ নম্বর ভালুকা ইউনিয়নে জহিরুল ইসলাম জুয়েল, ৭ নম্বর মল্লিকবাড়ী ইউনিয়নে মাওলানা মাহফিজুর রহমান, ৮ নম্বর ডাকাতিয়া ইউনিয়নে আসাদুজ্জামান আসাদ, ৯ নম্বর কাচিনা ইউনিয়নে প্রভাষক সাইফুল ইসলাম, ১০ নম্বর হবিরবাড়ী ইউনিয়নে অধ্যক্ষ শাহাব উদ্দিন শেখ এবং ১১ নম্বর রাজৈ ইউনিয়নে প্রভাষক মাওলানা মিজানুর রহমানকে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী ঘোষনা করা হয়েছে।

ভালুকা  উপজেলার ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ভোটার ৩ লাখ ৫৩ হাজার ৮৯৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭৫ হাজার ২১৪ জন, নারী ভোটার ১ লাখ ৭৮ হাজার ৬৭৮ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ২ জন।

দলীয় সূত্র জানায়, তৃণমূলের মতামত, সাংগঠনিক কার্যক্রম ও গ্রহণযোগ্যতা বিবেচনায় প্রার্থীদের চূড়ান্ত করা হয়েছে। নির্বাচনী প্রচার-প্রচারণার প্রস্তুতিও শুরু হয়েছে।

বাংলাদেশ জামায়াতে ইসলামী ১০ নং হবিরবাড়ী ইউনিয়নের আমীর ও চেয়ারম্যান প্রার্থী অধ্যক্ষ শাহাব উদ্দিন শেখ বলেন,"আমি দলীয়ভাবে মনোনয়ন পেয়েছি। ১০ নম্বর হবিরবাড়ী ইউনিয়নের সর্বস্তরের মানুষের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করছি। নির্বাচিত হলে দল-মত নির্বিশেষে সবার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করব। স্বচ্ছতা, জবাবদিহি ও বৈষম্যহীনভাবে জনগণের সেবা নিশ্চিত করার চেষ্টা করব। রাস্তা-ঘাট, ড্রেনেজ, বিশুদ্ধ পানি, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, কর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়ে ইউনিয়নের সার্বিক উন্নয়নে কাজ করব। দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে আপসহীন থেকে একটি সেবামুখী ও জবাবদিহিমূলক ইউনিয়ন পরিষদ গড়ে তুলতে চাই। আমি একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন প্রত্যাশা করছি এবং ভোটারদের নির্ভয়ে তাঁদের ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানাচ্ছি।"

উপজেলা জামায়াতে ইসলামীর আমির সাইফ উল্লাহ পাঠান বলেন, "জনগণের প্রত্যাশা অনুযায়ী সৎ, যোগ্য ও জনবান্ধব নেতৃত্ব গড়ে তুলতেই আমরা প্রার্থী ঘোষণা করেছি। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হলে জনগণের রায়কে আমরা সর্বোচ্চ গুরুত্ব দেব।"

নির্বাচনকে ঘিরে উপজেলার রাজনৈতিক অঙ্গনে ইতিমধ্যে আলোচনা শুরু হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দলও ধীরে ধীরে তাদের প্রার্থী চূড়ান্ত করার প্রস্তুতি নিচ্ছে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy