প্রকাশ: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬, ৪:৫৫ পিএম (ভিজিট : ৫৪)

X
ফাইল ছবি
নারায়ণগঞ্জের আড়াইহাজারে গত ৭ মাসে ( জানুয়ারী থেকে জুন) মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে ৮৭টি মামলা হয়েছে। এ সমস্ত মামলায় ১শ ১৯ জনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।
আড়াইহাজার থানা পুলিশের দেয়া তথ্য মতে, ওই সমস্ত মামলার আওতায় গত ৬ মাসে ৩ হাজার ৭১ পিস ইয়াবা ট্যাবলেট, ৮৫ কেজি ৩ শ ১০ গ্রাম গাঁজা, ১৬ পুরিয়া হেরোইন, ১ টি বিয়ার, ৪.৫ লিটার চোলাই মদ এবং ডালপালা সহ বৃহদাকার একটি গাঁজার গাছ উদ্ধার করেছে পুলিশ।
এর মধ্যে জানুয়ারী মাসে ১৩ মামলায় ১৭ জন, ফেব্রুয়ারী মাসে ৬ মামলায় ৭ জন, মার্চ মাসে ১৪ মামলায় ২১ জন, এপ্রিল মাসে ১৪ মামলায় ১৯ জন এবং জুন মাসে ১৯ মামলায় ২৪ জনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।
জানুয়ারী মাসে ৩শ ৭৫ পিস ইয়াবা ট্যাবলেট, ১ কেজি ৩শ গ্রাম এবং ১৬ পুরিয়া হেরোইন, ১ টি বিয়ার এবং দেড়শ গ্রাম মদ, ফেব্রুয়ারী মাসে ১শ ৫৯ পিস ইয়াবা ট্যাবলেট, ২শ গ্রাম গাঁজা, মার্চ মাসে ৯ শ ৪৪ পিস ইয়াবা ট্যাবলেট, ৩ শ ৫০ গ্রাম গাঁজা, এপ্রিল মাসে ১ হাজার ১ শ ৮৬ পিস ইয়াবা ট্যাবলেট, ২২ কেজি ৩ শ গ্রাম গাঁজা, মে মাসে ৩শ ২০ পিস ইয়াবা, ৫০ কেজি ৯শ ১০ গ্রাম গাঁজা, ডালপালাসহ বড় একটি গাঁজার গাছ এবং জুন মাসে ৮৭ পিস ইয়াবা ট্যাবলেট, ৯ কেজি ২শ ৫০ গ্রাম গাাঁজা এবং ৪.৫ লিটার মদ উদ্ধার করা হয়।
আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ মো. সবজেল হোসেন জানান, মাদকের বিরুদ্ধে প ুলিশের অভিযান অব্যাহত থাকবে।