ফেসবুকে স্ট্যাটাসের কয়েক ঘণ্টা পর পরই মিলল নেতার লাশ!

ফুলপুর প্রতিনিধি

সারাবাংলা

ফেসবুকে ক্ষমা চেয়ে একটি স্ট্যাটাস দেওয়ার কয়েক ঘণ্টা পর ময়মনসিংহের ফুলপুর উপজেলার ছাত্রদলের এক নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার

2026-07-14T18:19:14+00:00
2026-07-14T18:19:14+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
ফেসবুকে স্ট্যাটাসের কয়েক ঘণ্টা পর পরই মিলল নেতার লাশ!
ফুলপুর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬, ৬:১৯ পিএম   (ভিজিট : ৩২)
ফুলপুর থানা
X

ফুলপুর থানা

ফেসবুকে ক্ষমা চেয়ে একটি স্ট্যাটাস দেওয়ার কয়েক ঘণ্টা পর ময়মনসিংহের ফুলপুর উপজেলার ছাত্রদলের এক নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার (১৪ জুলাই) ভোরে উপজেলার আমুয়াকান্দা বাজার এলাকার নিজ বাড়ি থেকে মরদেহ উদ্ধার করা হয়। ওই নেতার নাম বিজয় পাল প্রলয় (২১)। তিনি ফুলপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন।

পরিবারের সদস্যরা জানান, সকালে ঘরের ভেতরে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়। পরে ফুলপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বেলা ১১টার দিকে মরদেহ উদ্ধার করে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, মৃত্যুর কয়েক ঘণ্টা আগে নিজের ফেসবুক অ্যাকাউন্টে বিজয় পাল প্রলয় লিখেছিলেন, ‘আমি জেনে বা না বুঝে আপনাদের মনে যদি কোনো প্রকার কষ্ট বা আঘাত দিয়ে থাকি, তাহলে নিজের কেউ একজন আপন ভেবে ক্ষমা করে দেবেন।’

এছাড়া তার ফেসবুক টাইমলাইনে মানসিক কষ্টের ইঙ্গিত দেওয়া আরও কয়েকটি পোস্ট ছিল। মরদেহ উদ্ধারের পর সেসব পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন বলেন, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। তদন্ত শেষে মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে বিস্তারিত জানানো হবে।

তার মৃত্যুর কারণ সম্পর্কে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। স্থানীয়ভাবে নানা ধরনের আলোচনা থাকলেও সেগুলোর সত্যতা নিশ্চিত করেনি পুলিশ।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy