নিজ ঘরে পড়ে আছে মা-মেয়ের মরদেহ, নেপথ্যে কী?

পার্বতীপুর প্রতিনিধি

সারাবাংলা

দিনাজপুরের পার্বতীপুর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের ছোট চণ্ডীপুর কালীরহাট এলাকায় নিজ বাড়ি থেকে মা ও মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

2026-07-14T18:30:14+00:00
2026-07-14T18:30:14+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
নিজ ঘরে পড়ে আছে মা-মেয়ের মরদেহ, নেপথ্যে কী?
পার্বতীপুর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬, ৬:৩০ পিএম   (ভিজিট : ৩২)
মা-মেয়ের মরদেহ
X

মা-মেয়ের মরদেহ

দিনাজপুরের পার্বতীপুর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের ছোট চণ্ডীপুর কালীরহাট এলাকায় নিজ বাড়ি থেকে মা ও মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে পার্বতীপুরের আমবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্র। নিহতরা হলেন- রিপেন চন্দ্র রায়ের স্ত্রী ছবি রানী (৪০) এবং তাদের মেয়ে পল্লবী রানী (১৫)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রিপেন চন্দ্র রায়ের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে যান স্থানীয় ইউপি সদস্য মো. ইয়াকিন আলী। তিনি সেখানে গিয়ে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মা ও মেয়ের মরদেহ দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

স্থানীয়দের দাবি, প্রায় ১০ থেকে ১২ দিন আগে পল্লবী পরিবারের অমতে পার্শ্ববর্তী ফুলবাড়ী উপজেলায় বিয়ে করেন। এরপর থেকেই পরিবারে অশান্তি চলছিল। অভিযোগ রয়েছে, ঘটনার দিনও পারিবারিক বিষয় নিয়ে রিপেন চন্দ্র রায়ের সঙ্গে স্ত্রী ও মেয়ের বাগবিতণ্ডা হয়। 

একপর্যায়ে তাদের মারধরের ঘটনাও ঘটে। এর কিছু সময় পর বাড়িতে অন্য কেউ না থাকার সুযোগে মা ও মেয়েকে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। তবে এটি আত্মহত্যা নাকি অন্য কোনো ঘটনা তা তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিত করে বলা যাচ্ছে না।

আমবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (আইসি) মো. কামাল হোসেন বলেন, ঘরের সিলিং ফ্যান থেকে মা ও মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy