ডাবের পানিতেই প্রতারণার ছক, নওগাঁয় প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

নওগাঁ প্রতিনিধি

সারাবাংলা

নওগাঁয় ডাবের পানিতে ঘুমের ওষুধ মিশিয়ে এবং কৌশলে মানুষকে বিভ্রান্ত করে টাকা-পয়সা ও মূল্যবান মালামাল হাতিয়ে নেওয়া একটি

2026-07-14T18:29:57+00:00
2026-07-14T18:35:20+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
ডাবের পানিতেই প্রতারণার ছক, নওগাঁয় প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬, ৬:২৯ পিএম  আপডেট: ১৪.০৭.২০২৬ ৬:৩৫ পিএম  (ভিজিট : ৫৭)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

নওগাঁয় ডাবের পানিতে ঘুমের ওষুধ মিশিয়ে এবং কৌশলে মানুষকে বিভ্রান্ত করে টাকা-পয়সা ও মূল্যবান মালামাল হাতিয়ে নেওয়া একটি প্রতারক চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানের সময় তাদের কাছ থেকে একটি অটোরিকশা, একটি মোটরসাইকেল, কয়েকটি মোবাইল ফোন, নগদ অর্থ এবং ঘুমের ওষুধ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে চক্রটি প্রতারণার মাধ্যমে বিভিন্ন ব্যক্তিকে টার্গেট করে সর্বস্ব হাতিয়ে নেওয়ার তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

আজ মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এসব তথ্য জানান। এর আগে বগুড়া ও গাইবান্ধা জেলায় একটানা ১৮ ঘণ্টা অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো, কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার লোহাই মুরি এলাকার মন্ত মিয়ার ছেলে ইব্রাহীম ওরফে ইমন (৩৪), বরগুনা জেলার খেজুর তলা এলাকার ইসাইল হোসেনের ছেলে হুমায়ন কবির (৫০), বগুড়া জেলার শাহজাহানপুর উপজেলার ফুল দিঘি পূর্ব পাড়া এলাকার মজিবর রহমানের ছেলে খাজা মিয়া (৫৬), গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার জিরাই এলাকার ছই মুদ্দিনের ছেলে আব্দুল গফুর (৪১)।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১০ জুলাই নওগাঁ সদর হাসপাতালে রোগী দেখার কথা বলে সকাল সাড়ে ১০টার দিকে এক ব্যক্তি অটোরিকশা রিজার্ভ ভাড়া নেয়। পরে হাসপাতালে পৌঁছালে আরও দুইজন ব্যক্তি নবাগত শিশু জন্মগ্রহণ করায় তাদের মিষ্টি খেতে দেন। এর মাধ্যমে তারা চালকের বিশ্বাস অর্জন করে পরে চালককে একটি ডাব খেতে দেন। যে ডাবের মধ্যে আগেই চেতনানাশক ঔষধ মিশিয়ে রাখা হয়। সেই ডাবের পানি খেয়ে চালক জ্ঞান হারালে এই সুযোগে তারা অটোরিকশা নিয়ে পালিয়ে যান।

পরবর্তীতে সিসিটিভি ফুটেজ, বিভিন্ন অপরাধীদের ডাটা বিশ্লেষণ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট ও তথ্য প্রযুক্তির ব্যবহার করে আসামি শনাক্ত করে বগুড়া ও গাইবান্ধা জেলায় একটানা ১৮ ঘণ্টা অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় আসামিদের কাছ থেকে চুরি হওয়া অটোরিকশা, ঘুমের ওষুধ, ১টি মোটরসাইকেল, ৮টি মোবাইল ও ১১ হাজার ৪৩০ টাকা জব্দ করা হয়।

নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, আসামি ইব্রাহিম এবং হুমায়ুন এর বিরুদ্ধে হত্যা মামলাসহ দেশের বিভিন্ন থানায় বেশ কিছু মামলা আছে। কয়েক বছর যাবৎ তারা মানুষকে ডাবের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে ও মানুষকে ভুলভাল বুঝিয়ে টাকা-পয়সা হাতিয়ে নিতেন। অপর দুই আসামি খাজা মিয়া এবং আব্দুল গফুর প্রতারকদের সম্পদ কিনে বিক্রি করে। তাদের প্রত্যেকের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy