প্রকাশ: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬, ৬:৫১ পিএম (ভিজিট : ৩২)

X
ছবি: প্রতিনিধি
বিলাইছড়ি উপজেলার বন্যা দুর্গত এলাকা পরিদর্শন এবং বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করেছেন রাঙ্গামাটি আসনের সাংসদ ও সাবেক পার্বত্যমন্ত্রী অ্যাডভোকেট দীপেন দেওয়ান।
মঙ্গলবার (১৪ জুলাই) সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ফারুয়া ইউনিয়নের ৫০০ পরিবারের হাতে ত্রাণ প্রদান কার্যক্রম উদ্বোধন করেন তিনি।
এছাড়া ফারুয়া ইউনিয়নের আলিখিয়ং আলীশাহ্ (রঃ) আস্তানা ও দরবার শরীফ পরিদর্শন করেন এবং ব্যক্তিগত তরফ থেকে সেখানে কিছু অর্থ সহায়তা প্রদান করেছেন।
ফারুয়া ইউনিয়নে ত্রাণ বিতরণ ও বন্যা দুর্গত এলাকা পরিদর্শন শেষে তিনি বিলাইছড়ি উপজেলা বিশ্রামাগারে এসে সেখানে মধ্যাহ্নভোজ সেরে নেন। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা দাপ্তরিক কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন।
এছাড়াও তিনি উপজেলা পরিষদ কম্পাউন্ডে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন।
বন্যা দুর্গত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ সফর কর্মসূচি শেষে তিনি বিকাল ৪ টার দিকে রাঙামাটি উদ্দেশ্যে যাত্রা করেন।