প্রকাশ: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬, ৭:২৪ পিএম (ভিজিট : ৩০)

X
সংগৃহীত ছবি
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে ৩৭৭ জনকে গ্রেপ্তার করে এবং ৪১টি মামলা দায়ের করা হয় ।
ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গ্রেপ্তাকৃতদের মধ্যে রমনায় ৪০ জন, লালবাগে ২৬ জন, ওয়ারীতে ৫৫ জন, মতিঝিলে ২৫ জন, তেজগাঁওয়ে ৬৪ জন, মিরপুরে ৮৫ জন, গুলশানে ৩২ জন, উত্তরায় ৪৩ জন ও গোয়েন্দা বিভাগ ৭ জনকে গ্রেপ্তার করে।
এসময় তাদের কাছ থেকে ৩ হাজার ৩০ পিস ইয়াবা, ৫৫ কেজি ২৩০ গ্রাম গাঁজা, ১২০০ বোতল ফেনসিডিল, ১টি তালা কাটার মেশিন, ৬টি মোবাইল এবং নগদ ৩৩০ টাকা জব্দ করা হয়েছে। এছাড়া ১টি প্রাইভেটকার ও ২টি মাইক্রোবাস উদ্ধার করা হয়। এসময় ১ জন ভিকটিমকেও উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।