এআইয়ের পর ঢাকার রাস্তায় এবার ‘প্লাগ অ্যান্ড প্লে’ ক্যামেরা

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনায় প্রযুক্তির ব্যবহার আরও বাড়াতে নতুন উদ্যোগ নিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। বর্তমানে ব্যবহৃত কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক

2026-07-14T19:55:00+00:00
2026-07-14T19:55:00+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনা
এআইয়ের পর ঢাকার রাস্তায় এবার ‘প্লাগ অ্যান্ড প্লে’ ক্যামেরা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬, ৭:৫৫ পিএম   (ভিজিট : ৫২)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি


রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনায় প্রযুক্তির ব্যবহার আরও বাড়াতে নতুন উদ্যোগ নিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। বর্তমানে ব্যবহৃত কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) ক্যামেরার পাশাপাশি তুলনামূলক কম খরচের ‘প্লাগ অ্যান্ড প্লে’ ক্যামেরা স্থাপনের পরিকল্পনা করা হয়েছে। 

ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিছুর রহমান বলেন, নতুন এই ক্যামেরা ব্যবস্থার মাধ্যমে কম খরচে রাজধানীর আরও বেশি এলাকাকে নজরদারির আওতায় আনা সম্ভব হবে। এতে ট্রাফিক আইন বাস্তবায়ন আরও কার্যকর হবে এবং সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠায় ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা করছেন তিনি। তিনি জানান, বর্তমানে ব্যবহৃত এআই ক্যামেরাগুলো কার্যকর হলেও সেগুলোর স্থাপন ও পরিচালন ব্যয় তুলনামূলক বেশি। তাই দ্রুত নজরদারির পরিধি বাড়ানোর লক্ষ্যেই ‘প্লাগ অ্যান্ড প্লে’ প্রযুক্তি চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। আনিছুর রহমান বলেন, এই ক্যামেরাগুলোর দাম কম হলেও ট্রাফিক ব্যবস্থাপনায় এগুলো কার্যকর ভূমিকা রাখবে। পর্যাপ্ত সংখ্যায় স্থাপন করা গেলে রাজধানীর সড়কে শৃঙ্খলা আরও জোরদার করা সম্ভব হবে।

এআই ক্যামেরা চালুর দুই মাসের অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন, নগরবাসীর কাছ থেকে প্রত্যাশার চেয়েও বেশি সাড়া মিলেছে। অনেকেই এখন স্বতঃস্ফূর্তভাবে ট্রাফিক আইন মেনে চলছেন, সিগন্যাল অনুসরণ করছেন এবং প্রযুক্তিনির্ভর উদ্যোগকে ইতিবাচকভাবে গ্রহণ করছেন। তবে ঢাকার যানজটের পেছনে একাধিক কাঠামোগত সমস্যার কথাও উল্লেখ করেন এই পুলিশ কর্মকর্তা। তার মতে, যান্ত্রিক ও অযান্ত্রিক যানবাহনের মিশ্র চলাচল, অনিয়ন্ত্রিত অটোরিকশা, অতিরিক্ত যানবাহনের চাপ, আনফিট গাড়ি এবং উন্নত গণপরিবহনের অভাব রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনাকে জটিল করে তুলেছে।

পথচারীদের আচরণও যানজটের অন্যতম কারণ বলে মন্তব্য করেন তিনি। তার ভাষ্য, অনেক পথচারী ট্রাফিক সিগন্যাল উপেক্ষা করে যত্রতত্র রাস্তা পারাপার করেন, যা যান চলাচলে বিঘ্ন সৃষ্টি করে। তিনি আরও বলেন, রাজধানীর কোথায় কখন যানজট বেশি হয়, সে বিষয়ে ডিএমপির স্পষ্ট ধারণা রয়েছে। সেই অনুযায়ী বিভিন্ন এলাকায় ট্রাফিক পুলিশ মোতায়েন করা হয়। তবে দীর্ঘমেয়াদে শুধু জনবল দিয়ে নয়, বিজ্ঞান ও প্রযুক্তির সমন্বিত ব্যবহারের মাধ্যমেই কার্যকর ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করা সম্ভব।





Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy