ধার শোধ দিতে না পারায় মারধরে একজনের মৃত্যু

বান্দরবান প্রতিনিধি

সারাবাংলা

বান্দরবানে দেনা ৫'শ টাকা দিতে না পারায় মারধরের শিকার হয়ে উচনু মারমা (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

2026-07-14T20:04:01+00:00
2026-07-14T20:04:01+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
ধার শোধ দিতে না পারায় মারধরে একজনের মৃত্যু
বান্দরবান প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬, ৮:০৪ পিএম   (ভিজিট : ৯৩)
বান্দরবান সদর হাসপাতাল
X

বান্দরবান সদর হাসপাতাল

বান্দরবানে দেনা ৫'শ টাকা দিতে না পারায় মারধরের শিকার হয়ে উচনু মারমা (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে শহরের নিউগুলশান এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত উচনু মারমা শহরের নিউগুলশান এলাকার বাসিন্দা থোয়াইনুচিং মারমার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুরে অভিযুক্ত উচিংনু মার্মা নিহত উচনু মার্মা থেকে ৫০০ টাকা পাওনা আদায় করতে গেলে দেনাদার উচনু মারমার সঙ্গে উচিংনু মার্মার বাকবিতণ্ডা হয়। বাকবিতন্ডার একপর্যায়ে নিহত উচনু মারমাকে বেধড়ক মারধর করে পাওনাদার উচিংনু মার্মা। এক পর্যায়ে উচনু গুরুত্বর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে কয়েকজন তাকে উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর অভিযুক্ত পাওনাদার  উচিংনু মারমা পলাতক রয়েছেন। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহেদ পারভেজ বলেন, ৫০০ টাকা পাওনা টাকার ঘটনায় উচনু মারমা নামে একজনকে পিঠিয়ে হত্যা করা হয়েছে। 

এ ঘটনায় জড়িত উচিংনু মারমা ওরফে সেলিম পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy