ফুলবাড়ীতে পূবালী ব্যাংকের ব্যাংকিং পয়েন্টের বর্ণাঢ্য উদ্বোধন

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি

সারাবাংলা

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার খড়িবাড়ী বাজারে পূবালী ব্যাংক পিএলসির ‘ক্যাশলেস খাড়িবাড়ী’ শীর্ষক ব্যাংকিং পয়েন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।এক দেশ,

2026-07-14T20:08:14+00:00
2026-07-14T20:08:14+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ফুলবাড়ীতে পূবালী ব্যাংকের ব্যাংকিং পয়েন্টের বর্ণাঢ্য উদ্বোধন
ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬, ৮:০৮ পিএম   (ভিজিট : ১০০)
বর্ণাঢ্য উদ্বোধন
X

বর্ণাঢ্য উদ্বোধন

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার খড়িবাড়ী বাজারে পূবালী ব্যাংক পিএলসির ‘ক্যাশলেস খাড়িবাড়ী’ শীর্ষক ব্যাংকিং পয়েন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

এক দেশ, এক কিউআর, লেনদেনে বাংলা কিউআর- স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ সরকারের সারেদেশে ক্যাশলেস ব্যাংকিং বাস্তবায়নের যে উদ্যোগ গ্রহণ করেছে সেই মহতি উদ্যোগের অংশ হিসেবে এই ক্যাশলেস ব্যাংকিং পয়েন্টির উদ্বোধন করা হয়।

মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে খড়িবাড়ী বাজারে অনুষ্ঠানিকভাবে ফিতা কেটে এর উদ্বোধন ঘোষণা করেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রশাসক দিলারা আকতার। উদ্বোধন পূর্ব আলোচনা সভায় সভাপতিত্ব করেন পূবালী ব্যাংক পিএলসির ফুলবাড়ী শাখা ব্যবস্থাপক সফিকুল ইসলাম। 

এতে বক্তব্য রাখেন প্রধান অতিথি ইউএনও দিলারা আকতার, বিশেষ আতিথি পূবালী ব্যাংক পিএলসির রংপুর জোনের এডিসি হুমায়ুন কবীর, কুড়িগ্রাম শাখা ব্যবস্থাপক আলমগীর কবীর। অনুষ্ঠান সঞ্চালনা করেন পূবালী ব্যাংক পিএলসির ফুলবাড়ী শাখার সিনিয়র অফিসার কমলেন্দু রায়।

আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র‌্যালী খড়িবাড়ী বাজার প্রদর্শন করে। এতে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসির ক্যাশলেস ব্যাংকিংয়ের সঙ্গে জড়িত শতশত গ্রাহক ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, ক্যাশলেস ব্যাংকিংয়ের জন্য বিনামূল্যে গ্রাহকদের হিসাব নং খুলে দেয়া হবে। তাদের বিনামূল্যে ডেবিট কার্ড প্রদান করা হবে। গ্রাহকরা টাকা নহদ জমা দিতে পারবেন। বাংলা কিউআর-এ মাধ্যমে পেমেন্ট ফান্ড ট্রান্সফার, বিদ্যুৎ, পানি বিল প্রদানসহ মোবাইল  রিচার্জ সহজে করতে পারবেন। এই ব্যাংকিংয়ের মাধ্যমে লেনদেনে দেশের টাকা দেশেই থাকবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy