সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য উদাহরণ বাংলাদেশ : প্রিন্স

ময়মনসিংহ ব্যুরো

সারাবাংলা

ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন,অন্যায়, অসত্য, অনৈতিকতা ও অশুভের বিরুদ্ধে

2026-07-14T21:28:39+00:00
2026-07-14T21:28:39+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য উদাহরণ বাংলাদেশ : প্রিন্স
ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬, ৯:২৮ পিএম   (ভিজিট : ৩২)
সৈয়দ এমরান সালেহ প্রিন্স
X

সৈয়দ এমরান সালেহ প্রিন্স

ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, অন্যায়, অসত্য, অনৈতিকতা ও অশুভের বিরুদ্ধে সম্মিলিত জাগড়ণ গড়ে তুলতে সকল ধর্ম-বর্ণের মানুষকে এগিয়ে আসার আহবান জানিয়েছেন। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য উদাহরণ। বহু ধর্ম, বহু সংস্কৃতি ও বহু জাতিসত্তার মানুষের মিলিত আবাসভূমি আমাদের এই প্রিয় মাতৃভূমি। যুগ যুগ ধরে আমরা পারস্পরিক শ্রদ্ধা, সহমর্মিতা ও সৌহার্দ্যের বন্ধনে আবদ্ধ থেকে বসবাস করে আসছি। এই ঐতিহ্য রক্ষা করা আমাদের সবার দায়িত্ব।

বার্ষিক কালীপূজা উপলক্ষে হালুয়াঘাট বাজার কেন্দ্রীয় মন্দিরে মতবিনিময় সভায়  প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

মন্দির কমিটি আয়োজিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হালুয়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ।

অনুষ্ঠানে মন্দির পরিচালনা কমিটির সভাপতি সুভাষ চন্দ্র দত্ত সভাপতিত্বে বক্তব্য রাখেন হালুয়াঘাট উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুল, ময়মনসিংহ জেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি মিলন কান্তি সরকার, আমদানি-রপ্তানিকারক গ্রুপের মহাসচিব অশোক কুমার অপু সরকার, হালুয়াঘাট থানার তদন্ত কর্মকর্তা মোজাম্মেল হোসেন এবং মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক প্রদীপ কুমার সাহা।

অনুষ্ঠানে এমরান সালেহ প্রিন্স বলেন, হিন্দু ধর্মমতে  কালীপূজা শক্তির আরাধনার অন্যতম প্রধান উৎসব। হিন্দু ধর্মের ভক্ত ও পুজারীগণ তাদের দেবী কালীকে অশুভ শক্তির বিনাশকারী এবং ন্যায়, সাহস, সত্য ও কল্যাণের প্রতীক হিসেবে পূজা করেন।  সেই আলোকে হিন্দু সম্প্রদায়ের মানুষকেও দেশে ন্যায়,সত্য ও কল্যাণে সাহসী ভূমিকা পালন করতে হবে । 

তিনি বলেন, সমাজ থেকে সকল ধরনের অনৈতিকতা, কূপমন্ডুকতা দূর করতে অশুভের ওপর শুভের, অন্যায়ের ওপর ন্যায়ের এবং অন্ধকারের ওপর আলোর বিজয় পতাকা ওড়াতে হবে।  মানবিক মূল্যবোধ, পারস্পরিক শ্রদ্ধাবোধ, সম্প্রীতি ও সহনশীলতা প্রতিষ্ঠা করতে হবে।

সৈয়দ এমরান সালেহ প্রিন্স আরও বলেন, "ধর্ম যার যার, রাষ্ট্র সবার এই নীতির আলোকে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্ব বিএনপি সরকার  ধর্ম-বর্ণ-জাতি-গোষ্ঠী নির্বিশেষে প্রতিটি নাগরিকের সমান অধিকার ,মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধ পরিকর।   কোনো  অপশক্তি যেন আমাদের সম্প্রীতির বন্ধন নষ্ট করতে না পারে, সে বিষয়ে সবাইকে ঐক্যবদ্ধ ও সজাগ থাকতে হবে। তারেক রহমানের নেতৃত্বে বিএনপি একটি গণতান্ত্রিক, মানবিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন এবং সম্প্রীতির বাংলাদেশ গড়তে অংগীকারাবদ্ধ , যেখানে সকল ধর্মের মানুষ সমান মর্যাদা ও সাংবিধানিক অধিকার ভোগ করবে।

পরে সৈয়দ এমরান সালেহ প্রিন্স মন্দিরে কালী পূজা পরিদর্শন করেন এবং আগত ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। তিনি মন্দিরে আর্থিক সহযোগিতা প্রদান করেন। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সনাতন ধর্মাবলম্বী ভক্তবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy